প্রধানমন্ত্রীকে দেওয়া গ্রেফতার-মামলার তালিকা এবার সিইসিকে দিলো বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৮, ১৭:১৪আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ১৭:১৯

বিএনপি

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে ‘গায়েবি ও মিথ্যা’ মামলার আসামিদের গ্রেফতার না করে, সেজন্য পুলিশ প্রশাসনকে নির্দেশনা দিতে নির্বাচন কমিশনের (ইসি) হস্তক্ষেপ চেয়েছে বিএনপি।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি তালিকা রবিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাকে প্রদান করা হয়।

দলটির কেন্দ্রীয় কার্যালয়ের মামলা ও তথ্য সংগ্রহকারী কর্মকর্তা মো. সালাউদ্দিন খান ইসিতে এসে রবিবার (১৮ নভেম্বর) এ সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্ট শাখায় জমা দেন।

চিঠিতে বলা হয়— একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনী বাদী হয়ে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা গায়েবি মামলা দায়ের ও গ্রেফতার অভিযান পরিচালনা করছে। এতে এখন পর্যন্ত দুই হাজার দুটি মামলায় পাঁচ হাজারেরও বেশি মানুষকে আসামি করা হয়েছে। এর মধ্যে সাত হাজার ৭৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, এসব গায়েবি ও মিথ্যা মামলার আসামিদের গ্রেফতার বা হয়রানি না করার জন্য বিএনপিসহ ২০ দল ও জাতীয় ঐক্যফ্রন্ট সাত দফা দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় মিলিত হয়। ওই আলোচনায় প্রধানমন্ত্রী এসব মামলা ও গ্রেফতারের তথ্য তার দফতরে পাঠাতে বলেন। এ অনুযায়ী গত ৭ নভেম্বর ১০৪৬টি ও পরে ১৩ নভেম্বর ১০০২টি মামলার তথ্য জানানো হয়। তবে তালিকা পাঠানোর পরও এপর্যন্ত মামলা প্রত্যাহার ও গ্রেফতার হওয়া নেতাকর্মীদের অব্যাহতি দেওয়ার কোনও তথ্য আমাদের অবহিত করা হয়নি। এমন অবস্থায় বিএনপি বিষয়টিতে ইসির হস্তক্ষেপ কামনা করছে।

এদিকে, বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত আরেকটি চিঠিতে জানানো হয়, ২০০৯ সাল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়র করা মোট মিথ্যা মামলার সংখ্যা ৯০ হাজার ৩৪০টি, আসামির সংখ্যা ২৫ লাখ ৭০ হাজার ৫৪৭ জন, জেলহাজতে থাকা আসামির সংখ্যা ৭৫ হাজার ৯২৫ জন। মোট হত্যার শিকার ১৫১২ জনের মধ্য আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হত্যার শিকার ৭৮২ জন। বিভিন্ন দলের মোট গুমের শিকার ১২০৪ জনের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজত থেকে গ্রেফতার দেখানো হয় ৭৮১ জনকে। এ ক্ষেত্রে   গুমের শিকার ৪২৩ জনই বিএনপির। গত ৩০ সেপ্টম্বর পর্যন্ত বিএনপির ৭২ জন নেতাকর্মী গুম রয়েছেন এবং গুরুতর জখম ও আহত  হয়েছেন ১০ হাজার ১২৬ জন।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের