বৃহস্পতিবার ইভিএম বন্ধের দাবিতে জাতীয় ঐক্যফ্রন্টের সেমিনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৮, ১৪:১৩আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ১৪:২০

ইভিএম বন্ধের দাবিতে জাতীয় ঐক্যফ্রন্টের সেমিনার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার বন্ধের দাবিতে সেমিনারে আয়োজন করতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিকাল ৩টায় গুলশানের হোটেল লেকশোরে এই সেমিনার অনুষ্ঠিত হবে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

শায়রুল বলেন, “ইভিএমকে না বলুন আপনার ভোটকে সুরক্ষিত করুন’ এই শিরোনামে সেমিনারের আয়োজন করা হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা, নাগরিক সমাজের প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ ও আইটি বিশেষজ্ঞরা এতে উপস্থিত থাকবেন।’

ঐক্যফ্রন্টের সূত্র জানা গেছে, সেমিনারে ইভিএমের মাধ্যমে ভোটের বিভিন্ন অসুবিধার বিষয়টিও তুলে ধরা হবে।

এর আগে নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলের বৈঠকেও নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধের দাবি জানানো হয়।

/এএইচআর/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম