শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছেন ড. কামাল: মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৮, ১৮:৩৩আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ১৯:৩২

রাশেদ খান মেনন (ফাইল ছবি) জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছেন বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজের চিকিৎসক ও তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান মেনন বলেন, ‘ড. কামালের কাছে নির্বাচন মুখ্য নয়; মুখ্য খালেদা-তারেকের মুক্তি। তিনি এখন বিএনপি-জামায়াতের ধানের শীষের বোঝা মাথায় নিয়েছেন। অথচ এই ধানের শীষ, আর তারেক সম্পর্কে তিনি অতীতে যা বলেছিলেন সেটা স্মরণ করলেই জনগণের সঙ্গে তার প্রতারণা ধরা পড়ে। কাউকে চোখে আঙুল দিয়ে দেখাতে হয় না। আসলে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘তারা এখন পর্যন্ত নির্বাচন নিয়ে হুমকি-ধমকি দিচ্ছেন। হুমকি-ধমকি দিয়ে কাউকে নির্বাচন থেকে বিরত করা যাবে না। আমরা এখনও আশা করি, ওই সংঘর্ষ-সংঘাতের পথ পরিহার করে তারা নির্বাচনে আসবে, সেখানে জনগণই সিদ্ধান্ত নেবে, জনগণ কার পক্ষে থাকবে।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকা মেডিক্যাল কলেজ চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সাঈদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিক, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দীন রতন প্রমুখ।

/সিএ/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান