প্রায় প্রতিটি আসনে ২ জনকে মনোনয়নের চিঠি দিচ্ছি: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০১৮, ১৬:৩৫আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১৬:৫৩

প্রায় প্রতিটি আসনে ২ জনকে মনোনয়নের চিঠি দিচ্ছি: মির্জা ফখরুল প্রায় প্রতিটি আসনেই একাধিক প্রার্থীকে মনোনয়নের চিঠি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দলের সিনিয়র নেতৃবৃন্দ ছাড়া প্রায় প্রতিটি সংসদীয় আসনে আমরা দুজনকে মনোনয়নের চিঠি দিচ্ছি। যাতে কোনও কারণে একজনের প্রার্থিতা বাতিল হয়ে গেলে অন্যজন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান।’

সোমবার (২৬ নভেম্বর) বেলা ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘আজ দলের চেয়ারপারসন খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাবন্দি। অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার, খুন, গুম করা হয়েছে। এমন একটা পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হওয়ার অবকাশ নেই। তারপরও আমরা নির্বাচনে যাচ্ছি শুধু একটি কারণে, সেটি হচ্ছে নির্বাচনের মাধ্যমে একটি আন্দোলন সৃষ্টি করে খালেদ জিয়াকে মুক্ত করবো।’

জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনতে ইতোমধ্যে একটি জাতীয় ঐক্য গড়ে উঠেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশন এখন পর্যন্ত দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে পক্ষপাতদুষ্ট হয়ে তাদের কার্যক্রম অব্যাহত রাখছে। প্রশাসনে রদবদলের কথা বলেছিলাম। কিন্তু তারা তা করেনি।’

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচন কমিশন যে নিরপেক্ষ নয়, তার প্রমাণ হলো প্রধান নির্বাচন কমিশন কে এম নূরুল হুদার ভাগ্নে এস এম শাহজাদা সাজু পটুয়াখালী-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। নিরপেক্ষতা নিয়ে আমাদের মনে যে সন্দেহ তা দূর করতে পারেনি নির্বাচন কমিশন। তারপরও আমরা নির্বাচনে যাচ্ছি।’

/এএইচআর/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম