শত শত নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৮, ১৪:৪৯আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১৮:৪১

মনোনয়নপত্র জমাদান
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা  শত শত নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসছেন বলে অভিযোগ উঠেছে। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গত ৮ নভেম্বর তফসিল ঘোষণার পর থেকে মনোনয়নপত্র জমা শুরু হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৭ নভেম্বর) সকাল থেকেও মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। বিভাগীয় কমিশনার সূত্রে জানা যায়, দুপুর পর্যন্ত ২৬ জন প্রার্থী মনোয়ন জমা দেন।

আজ ঢাকা-৯ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবের হোসেন চৌধুরী অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দেন। আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গে এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী মনোনয়নপত্র জমা দিতে যান। তাদের কোনও বাধা দেওয়া হয়নি। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পাঁচজনের বেশি না নিয়ে আসার নির্দেশনা ছিল।

অন্যদিকে ঢাকা-৪ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী হাজী আ. মালেক ও ঢাকা-৮ আসনের জেএসডি-রব এর প্রার্থী এম এ ইউসুফের মনোনয়ন জমা দেওয়ার সময় গুণে গুণে পাঁচজনকে প্রবেশ করতে দেওয়া হয়।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকরা এ বিষয়ে সাবের হোসেন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে আমার সঙ্গে কে বা কারা এসেছেন তা আমি দেখিনি। তবে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মী এসেছিলেন। নির্বাচনি কোনও নিয়ম যাতে ভঙ্গ না হয় সে বিষয়ে আমরা সচেষ্ট রয়েছি।’ 

এ সময় তিনি আরও বলেন, ‘আমরা আশা করি নির্বাচন সুষ্ঠু হবে। বিগত সময়ে আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছে ভোটের মাধ্যমে জনগণ তার প্রতিদান দেবে।’

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আগামীকাল (২৮ নভেম্বর) বুধবার। 

/আরজে/টিটি/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম