বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে মনোনয়ন পেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম (ওয়াক্কাস) এর ৩ জন নেতা। তারা হলেন- দলটির সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াককাস (যশোর-৫), সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দীন ইকরাম (কুমিল্লা-৬) ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী রেজাউল করীম (খুলনা-৪)।
মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত জোটের মনোনীত প্রার্থী হিসেবে তাদের হাতে মনোনয়নপত্র তুলে দেন জোটের সমন্বয়কারী ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান। মনোনয়নপ্রাপ্তরা বুধবার (২৮ নভেম্বর) নিজ নিজ আসনে মনোনয়ন জমা দেবেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জমিয়তের যুগ্মমহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, সহকারী মহাসচিব মুফতী রশিদ বিন ওয়াককাস, কেন্দ্রীয় জমিয়ত নেতা প্রিন্সিপাল সৈয়দ রেজোয়ান আহমেদ, অ্যাডভোকেট সৈয়দ শামসুল ইসলাম, ছাত্র জমিয়ত সভাপতি তোফায়েল গাজালী প্রমুখ।








