শেষ হলো মনোনয়নপত্র জমা নেওয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৮, ১৮:২১আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ২০:৩৮

মনোনয়নপত্র জমাদান শেষ হলো মনোনয়নপত্র জমা নেওয়া। বুধবার (২৮ নভেম্বর) বিকাল ৫টায় মনোনয়নপত্র জমা নেওয়া বন্ধ ঘোষণা করা হয়। রিটার্নিং অফিসার ও ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম এ তথ্য জানান।

এ প্রসঙ্গে কে এম আলী আজম বলেন, ‘শান্তিপূর্ণভাবেই মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে। মোট কত মনোনয়নপত্র জমা পড়েছে, পরে হিসাব করে জানানো হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিটার্নিং অফিসার বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। নির্বাচনি আচরণবিধি যথাযথভাবে পালনের জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা আশাবাদী, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।’

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় অনেককেই ৫ থেকে ৭ জনের বেশি কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে যেতে দেখা যায়। এটা নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন কিনা, এ প্রশ্নের জবাবে কে এম আলী আজম বলেন, ‘আমার দেখামতে, কর্মী-সমর্থকের সংখ্যা ৫ থেকে ৭ জনের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে যখন একাধিক প্রার্থী প্রবেশ করেছেন, তখন লোকজন বেশি মনে হয়েছে।’

বিকাল ৫টার মধ্যে যারা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রবেশ করেছেন তাদের মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে।

/আরজে/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম