ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন শওকত আজিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৮, ২৩:২৪আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৩:৪২

মনোনয়নপত্র দাখিল করছেন শওকত আজিজ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আম্বার গ্রুপের কর্ণধার ও গুলশান ক্লাবের সভাপতি শওকত আজিজ রাসেল। বুধবার (২৮ নভেম্বর) বিকালে মনোনয়নপত্র দাখিল করেন প্রতিষ্ঠিত তরুণ এ শিল্পপতি।

শওকত আজিজ রাসেল পারটেক্স গ্রুপের চেয়ারম্যান ও প্রাক্তন সংসদ সদস্য এম এ হাসেমের ছেলে। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক। ছাত্রজীবনে গুলশান থানা ছাত্রদলের সভাপতি ছিলেন তিনি।

মঙ্গলবার রাতে গুলশানে তার হাতে ধানের শীষের মনোনয়নপত্র তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি থেকে ঢাকা-১৭ আসনে মনোনীত হওয়ায় শওকত আজিজ রাসেল দলের প্রতি কৃতজ্ঞতা ও নেতাকর্মীদের ধন্যবাদ জানান। মনোনয়নপত্র দাখিল করে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

ঢাকা ক্যান্টনমেন্ট, উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত। এটি জাতীয় সংসদের ১৯০ নম্বর আসন।

/এসটিএস/এমএ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম