সংঘাতে জড়ানো তাবলিগের জামাতের দুই পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। শনিবার (১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বলেন, এ ধরনের ঘটনা নিঃসন্দেহে তাবলিগ জামাতের জন্য একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।
বিবৃতিতে মুফতি রেজাউল বলেন, ‘তাবলিগের সংকটের ব্যাপারে দেশের শীর্ষ আলেম-ওলামাদের মতামতের প্রতি সবারই শ্রদ্ধা রাখা উচিত। বিশেষ করে দিল্লির মাওলানা সা’দের ব্যাপারে বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরাম যে সুচিন্তিত মতামত পেশ করেছেন তা উপেক্ষা করা হলে তাবলিগ জায়াতের সংকট আরও ঘনীভূত হবে।’
তিনি সমাধানের পথ খুঁজে বের করতে উভয় পক্ষের মুরুব্বিদের আলোচনার বসার আহ্বান জানান।








