লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ইসি ব্যর্থ: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৮, ২০:৪৯আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২০:৫২

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (ছবি: সাজ্জাদ হোসেন) নির্বাচন কমিশন (ইসি) লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে এখন পর্যন্ত ব্যর্থ বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম। সোমবার (৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি এবং সব দলের সমান অধিকার নিশ্চিত করার দায়িত্ব ইসির। একপেশে নির্বাচনের চেষ্টা করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচনকে অর্থবহ ও গ্রহণযোগ্য করতে হলে সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে। সরকারি-বেসরকারি সব মিডিয়ায় সব দলের সমান প্রচারণা নিশ্চিত করতে হবে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখার পক্ষে ব্যালট বিপ্লব ঘটাতে হবে। একটি আদর্শিক পরিবর্তন ছাড়া মানবতার কাঙ্ক্ষিত মুক্তি সম্ভব নয়। গতানুগতিক রাজনীতির বাইরে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করাই একমাত্র মূল্য লক্ষ্য। এ লক্ষ্যে পৌঁছুতে দলের সব সহযোগী সংগঠনকে নিরলসভাবে কাজ করতে হবে।’

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম