আব্বাসের মনোনয়নপত্র বাতিল চান মেনন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৮, ১৫:৪৯আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৮

মির্জা আব্বাস ও রাশেদ খান মেনন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাসের মনোনয়নপত্র বাতিল চান স্থানীয় সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির প্রার্থী রাশেদ খান মেনন। এ লক্ষ্যে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন বর্তমান সরকারের সমাজকল্যাণমন্ত্রী মেনন।

বুধবার (৫ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে রাশেদ খান মেননের পক্ষে আবেদনটি জমা দেন তার আইনজীবী জিয়াদ আল  মালুম।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ঢাকা-৮ আসনে মনোনয়নপত্র জমা দিয়ে বৈধতা পেয়েছেন মির্জা আব্বাস। একই আসন থেকে নির্বাচন করবেন মেননও।

এ সময় আইনজীবী জিয়াদ আল  মালুম সাংবাদিকদের জানান, হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে মির্জা আব্বাসের প্রার্থিতা বাতিল চেয়ে রাশেদ খান মেননের পক্ষে নির্বাচন কমিশনে আপিল করা হয়েছে। মির্জা আব্বাস হলফনামায় তার স্ত্রী আফরোজা আব্বাস যে ঋণখেলাপি এটা গোপন করেছেন। এছাড়া, মির্জা আব্বাস হলফনামায় লিখেছেন—তার স্ত্রী তার কাছে ৭৩ লাখ টাকা পাবেন। আবার আফরোজা আব্বাস লিখেছেন—তিনি তার স্বামীর কাছে এক কোটি টাকা পাবেন। এটি বিভ্রান্তিকর তথ্য।

তিনি বলেন, ‘নির্বাচনের বিধিমালা অনুযায়ী হলফনামায় কোনও ভুল সংশোধনের সুযোগ নেই। তিনি হলফনামায় ভুল তথ্য দিয়েছেন ও তথ্য গোপন করেছেন। সে জন্যই তার মনোনয়নপত্র বাতিলের জন্য আপিলটি করা হয়েছে।’

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম