ইসি ক্ষমতাসীনদের নীলনকশা বাস্তবায়ন করছে: খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৮, ১৭:৪২আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৫





খেলাফত মজলিস নির্বাচন কমিশন (ইসি) ক্ষমতাসীন দলের নীলনকশা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক। তিনি বলেন, দেশে আরেকটি প্রহসনের নির্বাচনের আলামত লক্ষ্য করা যাচ্ছে।
বুধবার (৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি এ অভিযোগ করেন।
মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, ‘ঠুনকো অজুহাতে বিরোধী দলের শত শত প্রার্থীর মনোনয়ন বাতিল নির্বাচন কমিশনের সরকারপ্রীতির নগ্ন বহিঃপ্রকাশ। আওয়ামী সরকারের সাজানো দলীয় প্রশাসনকে দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, ইসি সেটা বুঝেও না বোঝার ভান করছে।’ তিনি বলেন, ‘সবার জন্যে সমান সুযোগ তথা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্যে ইসির কোনও পদক্ষেপ নেই। বিরোধী দলীয় সংসদ সদস্য, প্রার্থী, সমর্থক, কর্মীদের উপর নির্যাতন-গ্রেফতার চলছে। সারা দেশে নতুন নতুন রাজনৈতিক মামলা হচ্ছে। কিন্তু এভাবে আরেকটি প্রহসনের নির্বাচন দেশবাসী কোনোভাবেই মেনে নেবে না। আবার ভোটের নামে জবরদস্তি করে ক্ষমতায় আঁকড়ে থাকার চেষ্টা করলে সরকার ও তাদের সহযোগীদের জনতার রুদ্ররোষে পতিত হতে হবে।’
বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাছাইয়ে বৈধ ঘোষিত ১৫টি সংসদীয় আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থীদের পক্ষে সার্বিক নির্বাচনি তৎপরতা পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট আসনগুলোতে নির্বাচনি তৎপরতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
খেলাফত মজলিস মনোনীত প্রার্থীরা হলেন ড. আহমদ আবদুল কাদের (হবিগঞ্জ- ৪), মাওলানা এস এম সাখাওয়াত হোসাইন (খুলনা-৪), মাওলানা আবদুল বাসিত আজাদ ( হবিগঞ্জ-২), মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন (সুনামগঞ্জ- ৫), মুহাম্মদ মুনতাছির আলী (সিলেট-২), হাফেজ মাওলানা নোমান মাযহারী (কুমিল্লা-৭), মাওলানা আহমদ বিলাল (মৌলভীবাজার-৩), আলহাজ্ব মো. দিলওয়ার হোসাইন (সিলেট-৩), মাওলানা মুফতি শিহাবুদ্দীন (চট্টগ্রাম-৫), মাওলানা আবু সাইয়েদ (কুড়িগ্রাম-৪), অধ্যাপক তৌহিদুর রহমান মন্ডল রাজু (রংপুর-৩), অধ্যাপক রুহুল আমিন কামাল (বরিশাল-৪), হাফেজ কবির হোসেন (নারায়ণগঞ্জ-৫), এডভোকেট মুহাম্মদ রফিকুল ইসলাম (ময়মনসিংহ-১) এবং মাওলানা আবদুল আলী আরমান (নোয়াখালী-৪)।
সভায় আরও উপস্থিত ছিলেন দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা সৈয়দ মজিবর রহমান, মাওলানা সাখাওয়াত হোসাইন, যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ফয়সল প্রমুখ।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের