ন্যায়বিচার হলে খালেদা জিয়াও প্রার্থিতা ফিরে পাবেন: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৮, ১৭:২৪আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৮

বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর  রিটার্নিং অফিসার প্রার্থিতা বাতিল করলেও আপিলে বিএনপির অধিকাংশ প্রার্থী ন্যায়বিচার পেয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ন্যায়বিচার হলে খালেদা জিয়াও তার প্রার্থিতা ফিরে পাবেন।’ বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রার্থীদের চূড়ান্ত তালিকা কবে ঘোষণা হবে, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আজ সন্ধ্যায় আংশিক তালিকা ঘোষণা করা হবে। রাত ৮টার পর থেকে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।’

‘বিএনপির প্রার্থীদের তালিকা ঘোষণা করলে দলে কোন্দল দেখা দেবে’—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, ‘আমি তার বক্তব্যের জবাব সাধারণত দিতে চাই না। কারণ, তিনি সবসময় অবান্তর কথা বলেন। কাদের সাহেব এর আগে বলেছিলেন বিএনপি প্রার্থী দিতে পারবে না, সংকটে পড়বে। আমরা সাড়ে ৮শ’ প্রার্থী দিয়েছি। এখন তিনি বলছেন, বিএনপি ভেঙে সবাই আওয়ামী লীগে যোগ দেবে। এখনও কেউ যায়নি। তারা ভীতসন্ত্রস্ত বলেই এমন কথা বলছেন।’

আপিলে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের প্রতি ন্যায়বিচার হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘রিটার্নিং অফিসাররা বিএনপির অসংখ্য নেতাকে নির্বাচনে অযোগ্য করেছিলেন। আজ আপিলে তারা বৈধ হয়েছেন। এজন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। এটা একটি বিজয়। একইভাবে বিজয়ের মধ্য দিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা হবে।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরপেক্ষতা নষ্ট করার জন্য প্রশাসন যুক্ত হচ্ছে বলে অভিযোগ বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আবারও নির্বাচনের পরিবেশ তৈরি করতে গ্রেফতার বন্ধ করার জন্য কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।’

বিএনপির শীর্ষ এই নেতা আরও বলেন, ‘আগামী নির্বাচনে পরাজয়ের ভয়ে ভীত হয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বেআইনিভাবে নির্বাচনকে প্রভাবিত করছে সরকার।’ গ্রেফতার না করার প্রতিশ্রুতি দিলেও এখনও বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

/এএইচআর/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম