নৌকা প্রতীকে লড়বেন মাহী

সাদ্দিফ অভি
০৭ ডিসেম্বর ২০১৮, ১১:৩৮আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ১৬:৪৩

নৌকা প্রতীকে মাহী বি চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী।

শুক্রবার (৭ ডিসেম্বর) বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) মান্নানের হাতে মাহীসহ যুক্তফ্রন্টের তিনজনের চূড়ান্ত মনোনয়নপত্র তুলে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

পরে বাংলা ট্রিবিউনকে বিকল্প ধারার মহাসচিব বলেন, ‘আমরা তিনটি আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছি। আরও কয়েকটিতে পাবো বলে আশা করছি।’

রিটার্নিং কর্মকর্তা বরাবর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত আবেদনে চূড়ান্ত মনোনয়নের বিষয়ে জানানো হয়। এতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও-১৯৭২)-এর ১৬(২) ও ১৬(৩) ধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় সংসদ নির্বাচনি এলাকা-১৭১, মুন্সীগঞ্জ-১ এলাকায় মাহী বদরুদ্দোজা চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে। অতএব, মাহী বদরুদ্দোজা চৌধুরীকে জাতীয় সংসদ নির্বাচনি এলাকা-১৭১, মুন্সীগঞ্জ-১-এ ‘নৌকা’ প্রতীক বরাদ্দ প্রদান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ২৮ নভেম্বর। বাছাইয়ের শেষ তারিখ ২ ডিসেম্বর, প্রত্যাহার ৯ ডিসেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম