ঐক্যফ্রন্টের প্রার্থী ঘোষণা স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৮, ১২:৫৮আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ১৪:৩৯

ঐক্যফ্রন্টের প্রার্থী ঘোষণা স্থগিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ঘোষণা স্থগিত করা হয়েছে। শুক্রবার (৭ ডিসেম্বর) জোটটির মিডিয়া সেলের কর্মকর্তা লতিফুর বারী হামিম এই তথ্য জানিয়েছেন।

এর আগের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার বিকাল ৩টায় পল্টনে জোটের কার্যালয় থেকে এই প্রার্থী ঘোষণা করার কথা ছিল। কিন্তু পরবর্তী সময়ে স্থগিত করা হয়েছে।

লতিফুর বারী হামিম বলেন, ‘শুক্রবার বিকালে প্রার্থী ঘোষণার কার্যক্রমটি আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে কবে প্রার্থীর নাম ঘোষণার হবে তা জানিয়ে দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার রাতে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার বিকেল ৩টায় ঐক্যফ্রন্টের প্রার্থী ঘোষণা হবে। পরবর্তী সময়ে আজ সকালে এই সিদ্ধান্তটি বাতিল করা হলো।’

এদিকে, গত ৫ ও ৬ ডিসেম্বর ২ দফায় বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা করার কথা থাকলেও ঐক্যফ্রন্টের আপত্তির কারণে তা বাতিল করা হয়।

/এএইচআর/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম