লক্ষ্মীপুরে দলীয় সাবেক এমপির বাড়িতে হামলার ঘটনায় জেএসডির নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৮, ১৮:২৮আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ১৮:৩২

জেএসডি
লক্ষ্মীপুরে জেএসডি’র সাবেক এমপি প্রয়াত আবদুস সাত্তারের গ্রামের বাড়িতে বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের তীব্র নিন্দা জানিয়েছেন দলটির সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন। শুক্রবার (৭ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তারা এ নিন্দা জানান।
দলটির সাংগঠনিক সম্পাদক এস এম আনছার উদ্দিনের পাঠানো ওই সংবাদ বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।
বিবৃতিতে তারা বলেন, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ ইউনিয়নের সাবেক এমপি প্রয়াত আবদুস সাত্তারের বাড়িতে একদল চিহ্নিত সন্ত্রাসী হামলা চালায়। তারা এমপি’র ছেলে ফয়েজ মিল্লাতের বাড়ি ভাঙচুর করে ও তার বাড়িতে থাকা ব্যবসায়িক গোডাউন লুট করে। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম