নির্বাচন কমিশনকে সতর্ক থাকার অনুরোধ আ. লীগের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৮আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৬

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে সতর্ক হওয়ার জন্য বলেছে আওয়ামী লীগ। দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানকের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল শনিবার (৮ ডিসেম্বর) বিকাল তিনটায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা মানে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা। সেই বিষয়ে আমরা বলেছি, মানুষ আজকে নির্বাচনমুখী হয়ে গেছে। এই নির্বাচনকে সামনে রেখে বিএনপি কার্যালয়ের সামনে মনোনয়নপত্রের জন্য যে বিক্ষোভ চলছে, সে বিক্ষোভ হলো মনোনয়ন বাণিজ্যের বিক্ষোভ। কাজেই এই মনোনয়ন বাণিজ্য করতে গিয়ে যারা ব্যর্থ হয়েছে, তারা শাক দিয়ে মাছ ঢাকার জন্য নন-ইস্যুকে ইস্যু বানানোর চেষ্টা করছে। এ ব্যাপারে আমরা নির্বাচন কমিশনকে সতর্ক হওয়ার জন্য বলেছি। দেশে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারের চাপ দেওয়ার কোনও সুযোগ নেই। শেখ হাসিনা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জননী। কাজেই শেখ হাসিনার সরকার আজকের নির্বাচনকালীন সরকার। নির্বাচন কমিশনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ কাজ করার জন্য সর্বাত্মক সহযোগিতা করছে।’

আজকে মহাজোটের দলীয় বা জোটের মনোনয়নের চূড়ান্ত তালিকা ইসিতে দেওয়া কথা ছিল। সেই তালিকা আজকে দিয়ে গেলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তালিকা দেইনি। আমরা কালনাগাদ তালিকা দেবো।’

কোন দলের কতজনকে মনোনয়ন দেওয়া হলো জানতে চাইলে তিনি বলেন, ‘এটা যথাসময়ে নির্বাচন কমিশনে দেওয়া হবে। তখনই আমরা জানাবো। একটু অপেক্ষা করেন।’

প্রার্থীদের তালিকা কি রিটার্নিং কর্মকর্তাকে আবারও আলাদা করে দেবেন নাকি কমিশনেই দেবেন, জানতে চাইলে তিনি বলেন, ‘না, আমরা এখানেই দেবো।’

প্রতিনিধি দলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার প্রমুখ উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের