গণফোরাম-জেএসডি-নাগরিক ঐক্যকে ১৭ আসন ছাড় দিলো বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৮, ২২:০৭আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২২:৪১

গণফোরাম-জেএসডি-নাগরিক ঐক্যকে ১৭ আসন ছাড় দিলো বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের ৩টি দলকে ১৭টি আসন দিয়েছে বিএনপি। এরমধ্যে গণফোরামকে ৭, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-কে ৫, নাগরিক ঐক্যকে ৫টি আসন দেওয়া হয়েছে। এই ৩ দলের মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। শনিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে দলগুলোর নেতাদের ধানের শীষের চিঠি দেওয়া হয়।

গণফোরামের আসন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে দলটির নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী জানান, ‘ঢাকা-৬ আসনে সুব্রত চৌধুরী, ঢাকা-৭ আসনে মোস্তফা মহসিন মন্টু, ময়মনসিংহ-৮ আসনে এএইচএম খালিকুজ্জামান, হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া, পাবনা-১ আসনে অধ্যাপক আবু সাইয়িদ, কুড়িগ্রাম-৫ আসনে আমছা আমিন ও মৌলভীবাজার-২ সুলতান মোহাম্মদ মনসুরকে দেওয়া হয়েছে।

জেএসডির সহ-সভাপতি তানিয়া রব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ৫টি আসনের চিঠি পেয়েছি। আরও কয়েকটি আসন নিয়ে আলোচনা চলছে।’

জেএসডির মনোনয়নপ্রাপ্তরা হলেন, লক্ষ্মীপুর-৪ আসনে আ স ম আব্দুর রব, কুমিল্লা-৪ আসনে আব্দুল মালেক রতন, ঢাকা-১৮ শহিদুল উদ্দিন মাহমুদ স্বপন, শরীয়তপুর-১ নূরুল ইসলাম ও কিশোরগঞ্জ-৩ আসনে ড. সাইফুল।

নাগরিক ঐক্যের নেতা জাহিদ উর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের ৫টি আসনের বিষয়ে নিশ্চিত করেছে বিএনপি।’

নাগরিক ঐক্যের মনোনয়নপ্রাপ্তরা হলেন, বগুড়া-২ মাহমুদুর রহমান মান্না, নারায়ণগঞ্জ-৫ আসনে এসএম আকরাম, রংপুর-৫ মোফাখখারুল ইসলাম নবাব, রংপুর-১ শাহ মো. রহমতউল্লাহ ও বরিশাল-৪ কে এম নুরুর রহমান।

এদিকে, জাতীয় ঐক্যফ্রন্টের আরেক শরিক দল কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে বিএনপির এখনও আসন সমঝোতা হয়নি। দলটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এখনও চিঠি পায়নি। এটা নিয়ে আলোচনা চলছে।’

/এএইচআর/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম