সরকারের ছকে নির্বাচন কমিশনকে আর চলতে দেওয়া যাবে না: খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৮, ২২:৩৭আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২৩:১৪

খেলাফত মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দলের শীর্ষ নেতারা ২০১৪ সালের মতো নির্বাচন আর হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সৈয়দ মুজিবুর রহমান। তিনি বলেন, ‘সরকারের ছকে নির্বাচন কমিশনকে আর চলতে দেওয়া যাবে না।’ শনিবার (৮ ডিসেম্বর) দলের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিজয়নগরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুজিবুর রহমান বলেন, ‘আগামী ৩০ তারিখের ভোট বিপ্লবে ফ্যাসিস্ট ও স্বৈরাচার সরকারের পতন ঘটবে। এই ব্যালট বিপ্লব ঠেকাতে মরিয়া আওয়ামী লীগ। তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ইতোমধ্যে হুমকি দেওয়া শুরু করেছে। বিরোধী প্রার্থীদের ঘরবাড়ি ভাঙচুর করছে। দলীয় প্রশাসনকে নির্লজ্জভাবে কাজে লাগাচ্ছে। অথচ নির্বাচন কমিশন এসব না দেখার ভান করে আছে। সরকারের ছকে নির্বাচন কমিশন যদি চলে তাহলে পরিণতি শুভ হবে না।’ তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদের কবল থেকে জাতিকে মুক্তির লক্ষ্যে আমরা জোটবদ্ধ হয়েছি ও নির্বাচনে যাচ্ছি। আমাদের এই সংগ্রাম জালিমের বিরুদ্ধে ও মজলুমের পক্ষে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলটির ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগর, সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আজীজুল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা তফাজ্জল হোসাইন, বায়তুলমাল সম্পাদক হুমায়ুন কবির আজাদ, প্রকাশনা সম্পাদক কাজী আরিফুর রহমান প্রমুখ।

/সিএ/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম