ঐক্যফ্রন্ট ও ২০ দলের নিবন্ধনভুক্ত শরিকদের যারা ধানের শীষে লড়বেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৬আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৭:১৫

ধানের শীষ


২০ দলীয় জোটের শরিক ও জাতীয় ঐক্যফ্রন্টের শরিক নিবন্ধিত দলগুলোর মধ্যে যারা বিএনপির দলীয় প্রতীক ধানের শীষে ভোট করবে, নির্বাচন কমিশনে (ইসি) তার তালিকা জমা দেওয়া হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ তালিকা রবিবার (৯ ডিসেম্বর) বিকালে বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির ইসিতে জমা দেন।

তালিকা অনুযায়ী জাতীয় ঐক্যফ্রন্টভুক্ত গণফোরামের ৭ জন, জেএসডির চারজন, কৃষক শ্রমিক জনতা লীগের চারজন, বিশ দলীয় জোটভুক্ত লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চারজন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের তিনজন, খেলাফত মজলিসের দুইজন, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ জাতীয় পার্টির একজন করে প্রার্থী ধানের শীষে ভোট করবেন বলে সিদ্ধান্ত হয়েছে।
জাতীয় ঐক্যফ্রন্ট থেকে গণফোরামের যারা ধানের শীষ নিয়ে লড়বেন তারা হচ্ছেন, কুড়িগ্রাম-২ আসনে আমসাআ আমিন, পাবনা-১ আসনে অধ্যাপক আবু সাইয়িদ, ময়মনসিংহ-৮ আসনে এএইচএম খালেকুজ্জামান, ঢাকা-৬ আসনে সুব্রত চৌধুরী, ঢাকা-৭ আসনে মোস্তফা মোহসীন মন্টু, মৌলভীবাজার-২ আসনে সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া।
ঐক্যফ্রন্টের আরেক শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থেকে ধানের শীষ নিয়ে লড়বেন কিশোরগঞ্জ-৩ আসনে প্রফেসর ডক্টর মুহম্মদ সাইফুল ইসলাম, ঢাকা-১৮ আসনে শহীদ উদ্দিন মাহমুদ, কুমিল্লা-৪ আসনে আবদুল মালেক রতন, লক্ষ্মীপুর-৪ আসনে আ স ম আবদুর রব।
ঐক্যফ্রন্টের আরেক শরিক কৃষক শ্রমিক জনতা লীগ থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন টাঙ্গাইল-৪ আসনে মো. লিয়াকত আলী, টাঙ্গাইল-৮ আসনে কুঁড়ি সিদ্দিকী, গাজীপুর-৩ আসনে ইকবাল সিদ্দিকী এবং নাটোর-১ আসনে মঞ্জুরুল ইসলাম।
এছাড়া ২০ দলীয় জোটের হয়ে নিবন্ধনভুক্ত দলগুলোর মধ্যে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন জমিয়তে উলামায়ে ইসলাম থেকে নারায়ণগঞ্জ-৪ আসনে মনির হোসাইন, সুনামগঞ্জ-৩ আসনে মো. শাহীনুর পাশা চৌধুরী ও সিলেট-৫ আসনে উবায়দুল্লাহ ফারুক।
এলডিপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন ময়মনসিংহ-১০ আসনে সৈয়দ মাহমুদ মোরশেদ, কুমিল্লা-৭ আসনে রেদোয়ান আহমেদ, লক্ষ্মীপুর-১ আসনে মো. শাহাদাত হোসেন সেলিম ও চট্টগ্রাম-৭ আসনে মো. নুরুল ইসলাম। উল্লেখ্য, এলডিপি ২০ দলীয় জোট থেকে মোট ৫টি আসন পেয়েছে। তবে দলটির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীরবিক্রম চট্টগ্রাম-১৪ আসনে মনোনয়ন পেলেও লড়বেন এলডিপির দলীয় প্রতীক ছাতা নিয়ে।
খেলাফত মজলিস থেকে ধানের শীষ নিয়ে লড়ছেন হবিগঞ্জ-২ আসনে আব্দুল বাসিত আজাদ ও হবিগঞ্জ-৪ আসনে আহমদ আবদুল কাদের।
বাংলাদেশ কল্যাণ পার্টি থেকে ধানের শীষ নিয়ে লড়ছেন চট্টগ্রাম-৫ আসনে মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম।
আর বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ঢাকা-১৭ আসনে লড়বেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

/ইএইচএস/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম