ধানের শীষে লড়বেন খেলাফত মজলিসের দুই জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৮, ২০:১১আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ২০:১৫

 

খেলাফত মজলিস একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি জোটের শরিক খেলাফত মজলিসের প্রার্থীরা। তবে, দলটির ২ জন প্রার্থী জোটের প্রার্থী হিসেবে ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাকিরা দলীয় প্রতীক ‘দেওয়াল ঘড়ি’ নিয়ে ভোট করবেন।
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের হবিগঞ্জ- ৪ আসনে ও মাওলানা আবদুল বাসিত আজাদ  হবিগঞ্জ-২ আসনে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা  করবেন।
খেলাফত মজলিসের দলীয় প্রতীক ‘দেওয়াল ঘড়ি’নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন  ১০ জন। তারা  হলেন-  মাওলানা সৈয়দ মজিবর রহমান (টাঙ্গাইল-৭), মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন ( সুনামগঞ্জ-৫), মুহাম্মদ মুনতাছির আলী (সিলেট-২), মাওলানা নোমান মাযহারী (কুমিল্লা-৭), মো. দিলওয়ার হোসাইন (সিলেট-৩), মাওলানা মুফতি শিহাবুদ্দীন (চট্টগ্রাম-৫), মো. তৌহিদুর রহমান মন্ডল রাজু (রংপুর-৩), রুহুল আমিন কামাল (বরিশাল-৪), মো. কবির হোসেন (নারায়নগঞ্জ-৫) ও মাওলানা আবদুল আলী আরমান (নোয়াখালী-৪)।
রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে খেলাফত মজলিসের ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।  তারা হলেন- মাওলানা এস এম সাখাওয়াত হোসাইন (খুলনা-৪), মাওলানা আহমদ বিলাল (মৌলভীবাজার-৩), মাওলানা আবু সাইয়েদ (কুড়িগ্রাম-৪), মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার (ঢাকা-১৮) ও অ্যাডভোকেট মুহাম্মদ রফিকুল ইসলাম (ময়মনসিংহ-১)।

 

/সিএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম