১৭৪ আসনে নির্বাচন করবে জাতীয় পার্টি: রাঙ্গা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৮আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৪

মশিউর রহমান রাঙ্গা জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ‘জাতীয় পার্টি মহাজোটে ২৯টি এবং উন্মুক্তসহ মোট ১৭৪টি আসনে নির্বাচন করবে। মহাজোটে জাতীয় পার্টি যে ক’টি আসন পেয়েছে তাতে পার্টির নেতাকর্মীরা সন্তুষ্ট নন। কিন্তু মহাজোটের স্বার্থে আমরা মেনে নিচ্ছি।’ সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘উন্মুক্ত নির্বাচনে মহাজোটের কোনও ক্ষতি হবে না। কারণ, মহাজোটভুক্ত যে প্রার্থী শক্তিশালী, তাকেই সমর্থন দেওয়া হবে। উন্মুক্ত নির্বাচনে পার্টির নেতাকর্মীদের মাঝে উৎসাহ সৃষ্টি হবে।’

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) মো. খালেদ আখতার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা এমপি, নুরুল ইসলাম নুরু, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মিল্টন মোল্লাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ৩০০ আসনে প্রধান দুই জোটের প্রার্থী যারা

/এসটিএস/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম