ঢাকা ছেড়েছেন এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৮, ২৩:২০আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২৩:৩৩

এইচ এম এরশাদ সিঙ্গাপুরের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। সোমবার (১০ ডিসেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ ৪৪৭ ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। এরশাদের সঙ্গে গিয়েছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু।
এ তথ্য নিশ্চিত করেছেন এরশাদের একান্ত সচিব ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার।
তবে কী কারণে এইচ এম এরশাদ সিঙ্গাপুর যাচ্ছেন তা জানা যায়নি।
এরশাদের অসুস্থতা নিয়ে অবশ্য কয়েক দিন ধরেই গুঞ্জন চলছে। এরই মধ্যে তিনি সিএমএইচে ভর্তি আছেন— এমন খবরও শোনা গেছে। দলের নেতাকর্মীদের কাছে একেক সময়ে একেক তথ্য শোনা গেছে তার স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে। ক’দিন ধরেই আলোচনা চলছিল যেকোনও সময় সিঙ্গাপুর যাবেন এরশাদ।

/এসটিএস/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম