হাতপাখায় ভোট দিলে দেশের আমূল পরিবর্তন হবে: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৮, ১২:৫৬আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ২৩:৩৯





নির্বাচনি প্রচারণায় অংশ নেন চরমোনাই পীর

ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, হাতপাখায় ভোট দিলে দেশের আমূল পরিবর্তন হবে। মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর পল্টনে দলীয় প্রতীক হাত পাখার পক্ষে গণসংযোগ কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন এবং একই সঙ্গে হাতপাখায় ভোট দেওয়ারও আহ্বান জানান।

পল্টন এলাকায় মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ঢাকা-৮ আসনের দলীয় প্রার্থী মুক্তিযোদ্ধা আবুল কাসেমের পক্ষে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের কাছে ভোট চান।
মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘স্বাধীনতার ৪৭ বছরে আমরা বিভিন্ন দলের নেতৃত্ব দেখেছি, কিন্তু দেশের মানুষ শান্তি পায়নি। বরং ৪৭ বছর পরেও বাংলাদেশের মানুষকে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংগ্রাম করতে হচ্ছে।’
প্রধান নির্বাচন কমিশনকে উদ্দেশ করে মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশকে সুন্দর করতে পারবেন। এ দায়িত্ব আপনার ওপর অর্পিত রয়েছে। যদি ব্যতিক্রম হয়, ইতিহাস দেখুন জালেম কখনও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।’
এ সময় দলের যুগ্ম-মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ২৯৮ আসনের লড়বে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন।

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম