উন্নয়ন চলমান রাখতে আরেকবার সরকারে থাকা দরকার: শেখ হাসিনা

মাহবুব হাসান, শেখ হাসিনার গাড়িবহর থেকে
১৩ ডিসেম্বর ২০১৮, ১৪:৩৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৭:০৬

রাজবাড়িতে পথসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি- ফোকাস বাংলা) সরকারের সব উন্নয়ন প্রকল্প চলমান রাখতে আরও একবার আওয়ামী লীগকে সরকারে থাকা দরকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দ্বিতীয় পদ্মাসেতু হবে। তবে তার আগে প্রথম পদ্মাসেতুর নির্মাণকাজ শেষ করতে হবে।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ঢাকায় ফেরার পথে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজবাড়ীর দৌলতদিয়ায় নির্বাচনি পথসভায় এসব কথা বলেন শেখ হাসিনা।
পথসভায় তিনি ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চান। ভোটাররাও হাত তুলে নৌকায় ভোট দেওয়ার ওয়াদা করেন শেখ হাসিনার কাছে। ঢাকায় ফেরার পথে এটি শেখ হাসিনার তৃতীয় পথসভা। সভায় বক্তব্য শেষে তিনি এখন রাজবাড়ীতে ফেরির জন্য অপেক্ষা করছেন।
ঢাকায় ফেরার পথে পর্যায়ক্রমে আরও চারটি পথসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। পথসভার স্থানগুলো হলো— মানিকগঞ্জের পাটুরিয়ার আরোয়া ইউনিয়ন, মানিকগঞ্জ পৌরসভা ও ধামরাইয়ের রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ এবং সাভারের জালেশ্বর মৌজার ৫ নম্বর ওয়ার্ড।

আরও পড়ুন: ঢাকার পথে শেখ হাসিনা

/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম