জাপার ইশতেহার কাল, নির্বাচন মনিটরিং সেল গঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৮, ১৫:৪৬আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৮:০৪

জাতীয় পার্টি জাতীয় পার্টির নির্বাচনি ইশতেহার শুক্রবার (১৪ ডিসেম্বর) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে তিনি বাংলা ট্রিবিউনকে জানান, শুক্রবার দলের নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন দলের চেয়ারম্যানের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা এবিএম রুহুল আমিন হাওলাদার।

নির্বাচন পরিচালনায় দলের পক্ষ থেকে ২০ সদস্যের একটি মনিটরিং সেল গঠনের কথাও জানান তিনি।

সুনীল শুভরায় বলেন, ‌‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির পক্ষ থেকে নির্বাচন পরিচালনা সেল গঠন করা হয়েছে। হুসেইন মুহম্মদ এরশাদের অনুমোদনক্রমে ইতোমধ্যেই মনিটরিং সেল কাজ শুরু করেছে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খানকে নির্বাচন মনিটরিং সেলের আহ্বায়ক করা হয়েছে। বিশ সদস্যবিশিষ্ট মনিটরিং সেলের সদস্য সচিব করা হয়েছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপাকে।’

সেলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, মো. শফিকুল ইসলাম সেন্টু, আলমগীর শিকদার লোটন, নুরুল ইসলাম নুরু, মো. আরিফুর রহমান খান, আমানত হোসেন আমানত, শফিউল্লাহ শফি, মোস্তাফিজুর রহমান নাঈম, সাইফুল ইসলাম পিটু, মো. হেলাল উদ্দিন, সুলতান মাহমুদ, এমএ রাজ্জাক খান, গোলাম মোস্তফা, কাজী আবুল খায়ের, সুমন আশরাফ, সৈয়দ মো. ইফতেখার আহসান হাসান, মো. মিজানুর রহমান মিরু, খন্দকার দেলোয়ার জালালী।

/এসটিএস/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম