জনগণের সঙ্গে থেকে জনকল্যাণে কাজ করবো: কামাল আহমেদ মজুমদার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৮, ২০:৪৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ২১:০৭

কামাল আহমেদ মজুমদারের গণসংযোগ জনগণের সঙ্গে থেকে জনকল্যাণে আরও নিবিড়ভাবে কাজ করার কথা বলেছেন ঢাকা-১৫ নম্বর আসনের বর্তমান সংসদ সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ও ১৪ দলের মনোনীত প্রার্থী কামাল আহমেদ মজুমদার। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) মিরপুরে (ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড) গণসংযোগ করতে এসে এমন মনোভাব ব্যক্ত করেন তিনি। এই গণসংযোগের মাধ্যমে তিনি নির্বাচনি প্রচারণা শুরু করেন।

স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কামাল আহমেদ মজুমদার বিকালে ওয়ার্ডের বিভিন্ন অলিগলি (পূর্ব ও পশ্চিম কাজীপাড়া) ঘুরে জনগণের মাঝে ছোট ছোট পোস্টার বিলি করেন ও ভোট চান। এ সময় তিনি এলাকার স্কুল, কলেজ ও রাস্তাঘাটের উন্নয়নসহ আরও অনেক কাজের প্রতিশ্রুতি দেন বলে জানান গণসংযোগে অংশ নেওয়া কর্মীরা।

বিকাল পৌনে চারটায় কামাল আহমেদ মজুমদার মিরপুরের কাজীপাড়ায় পৌঁছে গাড়ি থেকে নেমে মিছিলে মিশে যান। পরে নেতাকর্মীদের নিয়ে তিনি পায়ে হেঁটে হেঁটে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মইজুদ্দীন ও সাধারণ সম্পাদক আমির উদ্দিনসহ আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

পরে মিরপুর ১৩ নম্বর সেকশনের সিটি করপোরেশন কমিউনিটি সেন্টারে গণ জমায়েতে অংশ নেন কামাল আহমেদ মজুমদার। গণসংযোগ শেষ হয় ইটখোলা বাজারে। পরে রাতে ওই বাজারে উঠোন বৈঠক হওয়ার কথা। এই ওয়ার্ডে ভোটারের সংখ্যা ১ লাখ ৯ হাজার।

প্রসঙ্গত, মিরপুর ভেঙ্গে শুধু কাফরুল থানা এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ড নিয়ে ২০০৮ সালে গঠিত হয় ঢাকা-১৫ আসন। এ সময় এখান থেকে পাশ করেন আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার। ২০১৪ সালের নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তিনি।

/এইচএএইচ/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান