হবিগঞ্জে আচরণবিধি লঙ্ঘন করায় জাপা নেতাকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৮, ২১:৫৬আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ১৪:১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবিগঞ্জের বানিয়াচংয়ে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উপজেলা জাতীয় পার্টির (জাপা) সাবেক সাংগঠনিক সম্পাদক আঙ্গুর মিয়াকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ এ জরিমানা করেন।

ইউএনও জানান, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল হবিগঞ্জ-২ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী। মহাজোট থেকে মনোনয়ন না দিয়ে এই আসনে তাকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কিন্তু নিজেকে মহাজোটের প্রার্থী দাবি করে আঙ্গুর মিয়া মাইকিং করে প্রচারণা চালান। এতে ভোটাররা বিভ্রান্তির মধ্যে পড়েন।

উপজেলার বড় বাজার এলাকায় মাইকিং করার সময় পুলিশ সদস্যরা মাইকসহ আঙ্গুর মিয়াকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। পরে আদালত তাকে দুই হাজার টাকা জরিমানা করেন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের