যে কারণে প্রচারণায় অংশ নেননি ড. কামাল

আদিত্য রিমন
১৫ ডিসেম্বর ২০১৮, ২৩:১৬আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ২৩:১৮





বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপচারিতায় ড. কামাল হোসেন ময়মনসিংহ অঞ্চলে শনিবার (১৫ ডিসেম্বর) নির্বাচনি প্রচারণায় গিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। এই প্রচারণায় জোটের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন অংশ নেওয়ার কথা থাকলেও তিনি যাননি। জোটের পক্ষ থেকে বলা হচ্ছে অসুস্থ থাকায় তিনি প্রচারণায় অংশ নেননি। তবে তার এই প্রচারণায় অংশ না নেওয়ার বিষয়ে ইতোমধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে।
জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা বলছেন, শারীরিকভাবে অসুস্থ ড. কামাল হোসেন লম্বা সময় গাড়িতে সফর করতে পারেন না। তাছাড়া গতকাল শুক্রবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানানোর সময় মানুষের ধাক্কাধাক্কিতে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন। এই কারণে তিনি নির্বাচনি সফরে যাননি।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ড. কামাল হোসেনের বয়সটা তো চিন্তা করতে হবে। এই বয়সে একজন লোকের পক্ষে টানা ৭-৮ ঘণ্টা সফর করা কোনোভাবেই সম্ভব নয়। তাছাড়া উনার শারীরিক অবস্থাও তেমন ভালো নয়। এত ভিড়ের মধ্যে লোক ঠেলে তার পক্ষে বক্তব্য দেওয়া সম্ভব হতো না। এই কারণে তিনি আসেননি। তবে আগামীকাল রবিবার বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন।’
গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তাফা মহসিন মন্টু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসলে উনার (ড. কামাল) শরীরের অবস্থা খুব একটা ভালো নয়। উনার পায়ে সমস্যার কারণে লম্বা সফর করতে পারেন না। গাড়িতে ২ থেকে ৩ ঘণ্টা বসে থাকলে উনার পা ফুলে যায়। ডাক্তারও উনাকে লম্বা সময় ধরে বসে থাকতে নিষেধ করেছেন। এই কারণে তিনি রোডমার্চে অংশ নেননি।’ এ ছাড়া অন্য কোনও কারণ নেই বলে জানান তিনি।
জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ড. কামাল হোসেন খুব অসুস্থ। গতকাল উনার গাড়ি ভাঙচুর করা হয়েছে। তখন উনিও পড়ে গিয়েছেন। বয়স্ক মানুষ, যার ফলে শারীরিকভাবে উনার পক্ষে যাওয়া সম্ভব হয়নি।’
গতকালের ঘটনার কোনও প্রভাব পড়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গতকালের ঘটনায় কোনও প্রভাব পড়েনি। তবে উনার অসুস্থতা বেড়েছে।’
প্রসঙ্গত, গতকাল শুক্রবার ১৪ ডিসেম্বর সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ শ্রদ্ধা জানাতে যান ড. কামাল হোসেনসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। সেখানে তাদের গাড়িতে হামলা হয়। ফ্রন্টের নেতাদের দুটি গাড়িও ভাঙচুর করা হয়। এছাড়া সেখানে জামায়াত প্রসঙ্গে এক সাংবাদিকে প্রশ্নের জবাব দিতে গিয়ে কিছু উত্তেজিত হয়ে ড. কামাল হোসেন বলেন, ‘চুপ করো। চুপ করো। খামোশ। তোমার নাম কী... চিনে রাখলাম।’ যদিও এই ঘটনার জন্য আজ (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘আমার বক্তব্য কোনোভাবে কাউকে আহত বা বিব্রত করে থাকে, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত।’
নির্বাচনি প্রচারণায় না গেলেও আগামীকাল রবিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে জাতীয় সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন ড. কামাল হোসেন। এছাড়া বিজয় দিবেসের র্যা লিতেও থাকতে পারেন বলে জানা গেছে।
গণফোরামের মিডিয়া কর্মকর্তা রফিকুল ইসলাম পথিক জানান, রবিবার সকাল ৭টার দিকে ড. কামাল হোসেনসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন।

/এইচআই/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম