ড. কামালকে জামায়াতের সঙ্গ ত্যাগের আহ্বান জানিয়ে তরুণ প্রজন্মের স্মারকলিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৭আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৮

জামায়াতের সঙ্গ ত্যাগের আহ্বান জানিয়ে ড. কামালকে তরুণদের স্মারকলিপি জাতীয় ঐক্যফ্রন্টের নেতা এবং গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে জামায়াতের পাশ থেকে সরে আসার আহ্বান জানিয়েছে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত কয়েকজন তরুণ। রবিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের দিন বিকেলে ঐক্যফ্রন্টের কার্যালয়ে ‘মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত তরুণ প্রজন্ম’ এর ব্যানারে সংগঠনটির একটি প্রতিনিধি দল ড. কামাল হোসেনের হাতে একটি স্মারকলিপি তুলে দেন।
স্মারকলিপিতে ড. কামাল হোসেনের উদ্দেশে যা বলা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো, ‘বাংলাদেশের জাতীয় রাজনীতিতে স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতের সঙ্গ ত্যাগের সুনির্দিষ্ট ঘোষণা, স্বাধীনতাবিরোধী-ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তি জামায়াতের পৃষ্ঠপোষকতাকারীদের সঙ্গ ত্যাগ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিকারীদের সঙ্গ ত্যাগ করতে হবে।’
স্মারকলিপি

স্মারকলিপির বাকি অংশ
স্মারকলিপিতে আরও বলা হয়, ‘আপনি বর্তমানে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের মাধ্যমে প্রকারান্তরে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোট গঠন করেছেন, যা আপনার প্রণীত সংবিধানের চার মূলনীতির মধ্যে বাঙালি জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।’
প্রতিনিধি দলের সদস্য মাজহারুল কবির শয়ন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ড. কামাল হোসেনকে স্মারকলিপি দিয়েছি। আমরা তাকে বলেছি যে, আপনারা সবাই অত্যন্ত সম্মানিত ব্যক্তি। কিন্তু যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে নির্বাচনে যাওয়ায় আমরা তরুণ সমাজ খুবই মর্মাহত। আপনি ধর্মনিরপেক্ষতা ও আসাম্প্রদায়িকতার কথা সংবিধানে এনেছেন, কিন্তু আপনি সাম্প্রদায়িক শক্তিদের নিয়ে নির্বাচনে যাচ্ছেন এটা তরুণদের মানতে খুব কষ্ট হচ্ছে। এ সময় তিনি আমাদের বলেছেন, তাদের একটা মিটিং রয়েছে, তারা এগুলো বিষয় নিয়ে পরে আলোচনা করবেন।’

/এসও/ওআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম