নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আশঙ্কা ড. কামালের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৮, ১৮:১৭আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ১৮:২৮

জাতীয় ঐক্যফ্রন্টের সাংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ড. কামাল হোসেন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে দেওয়া হবে না। কারণ, তারা বুঝতে পারছে মানুষের জনমত। আপনারা চেষ্টা করলে জানতে পারবেন, জনমত কোনদিকে। সরকারের পক্ষে আছে, নাকি সরকারের বিপক্ষে গেছে।’

রবিবার (১৬ ডিসেম্বর)বিকালে রাজধানীর পল্টনের জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, ‘আমি কোনও মন্তব্য করতে চাই না। আমি শুধু তথ্যগুলো আপনার সামনে দিচ্ছি। আপনারা নিজেরা বিবেচনা করবেন নির্বাচন কোনদিকে যাচ্ছে।’  

অপর এক প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, ‘আমরা মাঠে টিকে থাকতে পারবো। টিকে না থাকার কোনও প্রশ্নই আসে না। আমরা তো মাঠ ছাড়িনি। কিন্তু, কীভাবে আছি, তাও আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ওপর হামলা ও গুলি করা হচ্ছে। প্রার্থীদের গ্রেফতার করা হচ্ছে। এই অবস্থায় এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া তো দূরের কথা, নির্বাচনই হবে কী হবে না; তা নিয়ে আশঙ্কা আছে।’

রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্ট দেখা করার অনুমতি পেয়েছে কিনা জানতে চাইলে ড. কামাল হোসেন বলেন, ‘আমরা এখনও অনুমতি পাইনি। তবে, আশা করছি অনুমতি পাবো।’

ঐক্যফ্রন্টের ইশতেহার নিয়ে এক প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, ‘আগামীকাল সোমবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রাজধানীর পূর্বানী হোটেলে ঐক্যফ্রন্টের ইশতেহার প্রকাশ করা হবে।’

সংবাদ সম্মেলনে জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব বলেন, ‘এর আগে বাংলাদেশের কোনও নির্বাচনে প্রার্থীদের গ্রেফতার করার নজির নেই। এবার প্রার্থীদেরও গ্রেফতার করা হচ্ছে। তাহলে নির্বাচন হবে কীভাবে।’

জাতীয় ঐক্যফ্রন্টকে ভয় দেখিয়ে কোনও লাভ নেই উল্লেখ করে আ স ম রব বলেন, ‘আমরা নির্বাচন করতে চাই। আমাদের ভয় দেখিয়ে কোনও লাভ নেই। কারণ আমরা ভয় পাই না। ১৯৭১ সালে মানুষ অস্ত্র দিয়ে জবাব দিয়েছে। এবার লাঠি হাতে হলেও জবাব দেবে। সরকারকে বলবো এখনও সময় আছে,সংযত হয়ে হামলা-মামলা বন্ধ করুন। দয়া করে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার বন্ধ করুন।’

গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ‘সরকার, নির্বাচন কমিশন, সব প্রশাসনের লোকজন ভোটের মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের বিপক্ষে নেমেছে। আমাদের ওপর হামলা করার সময় পুলিশ দূরে দাঁড়িয়ে থাকে। ব্যবস্থা নেওয়ার কথা বললে পুলিশ বলে ওপরের নির্দেশ নেই।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু,যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

/এএইচআর/এনআই/টিএন/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম