মিরপুরে কামাল মজুমদারের প্রচারকেন্দ্রে গুলি ও ককটেল হামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৮, ০০:২৯আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৩:৪১

মিরপুরের ৬০ ফিট সড়কে আওয়ামী লীগ প্রার্থীর কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে ঢাকা-১৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামাল মজুমদারের প্রচারকেন্দ্রে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রাজধানীর মিরপুরের ৬০ ফিট সড়ক সংলগ্ন মোল্লাপাড়ার প্রচারকেন্দ্রে হামলার সময়ে কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চালানো এই হামলায় একজন গুরুতর আহত হলেও কেউ গুলিবিদ্ধ হয়নি। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা দাদন ফকির বলেন, মোল্লাপাড়ায় আওয়ামী লীগের অফিসের সামনে কয়েক রাউন্ড গুলি চালিয়ে কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, টেলিভিশন এবং চেয়ার ভাঙচুরের পর ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। হামলায় কয়েকজন আহত হলেও কেউ গুলিবিদ্ধ হয়নি। এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা ধারণা করছি জামায়াত-বিএনপি-শিবির এই হামলা চালিয়েছে’।

হামলার সময়ে প্রচারকেন্দ্রটিতে কর্মী সমর্থক কম ছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী কামাল মজুমদারের ব্যক্তিগত সহকারী শহীদুল ইসলাম। তিনি জানান, হামলায় ডিএনসিসি'র ১৩ নম্বর ওয়ার্ডের শ্রমিক নেতা হারুন উর রশিদ গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার পর পুরো এলাকায় পুলিশ তল্লাশি চালিয়েছে। কয়েকজনকে আটক করা হয়েছে, তাদের থানায় নিয়ে আসা হচ্ছে।’

প্রসঙ্গত, আসন্ন একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী কামাল আহমেদ মজুমদার এবং ২০ দলের মনোনীত প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

/এআরআর/জেজে/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম