ঢাকার আসনগুলোতে নির্বাচনি প্রচারণায় ধানের শীষের প্রার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৮, ২১:৪২আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২৩:৩৭

মির্জা আব্বাসের প্রচারণা ঢাকার আসনগুলোতে নির্বাচনি প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থীরা। যাদের প্রত্যেকেই ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। শুক্রবার ঢাকা-৬, ঢাকা-৮ ও ঢাকা-১০ আসনসহ কয়েকটি আসনের প্রার্থীদের প্রচারণার খবর এসেছে। এছাড়া ঐক্যফ্রন্টের জ্যেষ্ঠপর্যায়ের কয়েকজন নেতা নারায়ণগঞ্জে প্রচারণায় অংশ নিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডা. জাফরুল্লাহ চৌধুরী ও মাহমুদুর রহমান মান্না।

যদিও শুক্রবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন অভিযোগ করেছেন, সারাদেশে নির্বাচনি প্রচারণায় বাধা দিচ্ছে পুলিশ।

ঢাকা-১০ (ধানমন্ডি-নিউমার্কেট-কলাবাগান ও হাজারীবাগ) আসনের বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান ধানমন্ডি ঈদগাহ মসজিদে জুমআর নামাজ আদায় শেষে মুসল্লিদের কাছে দোয়া চেয়েছেন। পরে বিএনপির দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে ধানমন্ডি ৭ নম্বর রোডের এনাম র‌্যাংগস প্লাজা মার্কেটসহ বিভিন্ন দোকানপাট ও বিপণি বিতানগুলোতে ব্যাপক গণসংযোগ করেন। এই সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশা ও মত-পথের মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তার নির্বাচনি প্রতীক ধানের শীষ মার্কায় ভোটের আহ্বান জানান।

ভোটের দিন জনগণকে ভোটকেন্দ্রে যেতে এবং কোনও ধরনের জোরজবরদস্তি হলে তা প্রতিরোধ করার ঘোষণা দিয়েছেন ঢাকা-৪ আসনের ধানের শীষের প্রার্থী সালাহ্উদ্দিন আহমেদ। একইসঙ্গে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভোট আয়োজনে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার তার নির্বাচনি আসনের শ্যামপুরের লাল মসজিদে জুমার নামাজে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ভোট চান তিনি। 

এছাড়া শুক্রবার দুপুরে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস, আফরোজা আব্বাস, মোস্তফা মহসীন মন্টুসহ অনেক প্রার্থীই প্রচারণায় অংশ নিয়েছেন।

/এসটিএস/এনআই/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক