অন্ধকার থেকে বেরিয়ে এলেন কামাল হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৮, ২০:১৮আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২০:৩১

নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ভিডিওতে ড. কামাল হোসেনjpg

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর এবার শুটিংয়ে অংশ নিলেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। (২১ ডিসেম্বর) শুক্রবার রাতে একটি ভিডিও অবমুক্ত করা হয় জাতীয় ঐক্যফ্রন্টের ফেসবুক পেজে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, ড. কামাল হোসেনের এই ভিডিওটি নির্মাণ করা হয়েছে সমগ্র জাতিকে কেন্দ্র করে। তিনি সবার উদ্দেশেই বলছেন, ‘জেগে উঠতে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে।’ 
মাত্র কয়েক সেকেন্ডের ভিডিওর শুরুতেই দেখা যায়, একটি ঘরের দরোজা খুলে প্রবেশ করছেন ড. কামাল হোসেন। লাঠি হাতে, স্যুট পরে ভেতরে আসেন গণফোরাম সভাপতি। কক্ষের ভেতরে অন্ধকার, বাইরে আলো। কয়েক সেকেন্ডের ভিডিওতে কামাল হোসেন মাত্র একটি বাক্য উচ্চারণ করেন। কামাল হোসেন বলে ওঠেন, ‘জেগে ওঠো বাঙালি। তোমার কান্ডারী প্রস্তুত।’

জাতীয় ঐক্যফ্রন্টের ভিডিওতে ড. কামাল হোসেন
গণফোরামের মিডিয়া ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক অবশ্য এ বিষয়ে কিছু বলতে পারেননি। ভিডিও নির্মাণ কারা করেছে, এ ব্যাপারে তিনি বলেন, জানি না।

বিষয়টি নিয়ে কামাল হোসেনকে ফোন করা হলেও তার কার্যালয়ের একজন জানান, কামাল হোসেন মিটিংয়ে ব্যস্ত। 

/এসটিএস/টিএন/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম