জামায়াত-শিবিরের নামে হাতপাখার নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৬আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৯

হাতপাখা দলের নেতাকর্মীদের জামায়াত-শিবির আখ্যায়িত করে মামলা, গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (২৪ ডিসেম্বর) দলটির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন।

দলটির কেন্দ্রীয় নেতা ও প্রতিনিধি দলের সদস্য মাওলানা ইমতিয়াজ আলম বেশ কয়েকটি স্থানে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগ তুলে বলেন, ‘আমাদের নেতাকর্মীদের জামায়াত-শিবির অভিযোগে গ্রেফতার করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ভাঙচুরের মামলা দেওয়া হচ্ছে।’

প্রতিনিধি দলের প্রধান ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘নির্বাচনে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড প্রত্যাশা করেছিলাম। কিন্তু তার কোনও উপস্থিতি লক্ষ করা যাচ্ছে না। সরকারি দল ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে। প্রার্থীরাও আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন। এ পরিস্থিতিতে নির্দিষ্ট পরিচয়ের মানুষ ছাড়া অন্যরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।’

এর আগে দলটির পক্ষে থেকে সিইসি’র কাছে ১২টি নির্বাচনি এলাকায় নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর, মিছিলে হামলা, প্রচারে বাধা প্রদানসহ নানা অভিযোগ করা হয়।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম