ঢাকা-১৮ আসনে প্রচারে এগিয়ে নৌকা, মাঠে নেই ধানের শীষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৮, ০১:২৩আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৯

নৌকা প্রতীকের পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনি এলাকা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র চারদিন বাকি। রাজধানীসহ সারাদেশে ভোটের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। পোস্টারে ছেয়ে গেছে গোটা দেশ। লিফলেট বিতরণসহ নিজ নিজ নির্বাচনি আসনে গণসংযোগসহ বাড়ি বাড়ি গিয়ে ভোট ও দোয়া চাচ্ছেন প্রার্থীরা।
ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সাহারা খাতুন। এই আসনে তার বিপরীতে ভোটে লড়ছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। এই আসনে আরও ৬ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর (হাতপাখা) আনোয়ার হোসেন, ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি’র (আম) মাসুম বিল্লাহ, ইসলামী ফ্রন্টের (মোমবাতি) আবদুল মোমেন, ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ’র (টেলিভিশন) আতিকুর রহমান নাজিম, প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপি’র (বাঘ) রফিকুল ইসলাম, মুসলিম লীগ-বিএমএল’র (হাত পাঞ্জা) রেজাউল করিম স্বপন।
তবে ঢাকা-১৮ আসনে নির্বাচনি প্রচারণায় সবচেয়ে এগিয়ে আছেন নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সাহারা খাতুন। ধানের শীষ প্রতীকের প্রার্থী শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের পক্ষে নির্বাচনি কোনও প্রচারণা দেখা যায়নি। এছাড়া অন্য দলের প্রার্থীদের নির্বাচনি প্রচারণা মাঝে-মধ্যে দেখা যায়।
নৌকা প্রতীকের পোস্টার স্থানীয়রা জানান, আমরা নৌকা প্রতীকের প্রার্থী সাহারা খাতুনকে চিনি। তিনি এর আগেও এই আসনে নির্বাচিত হয়েছেন। আর ধানের শীষ প্রতীকের প্রার্থী শহীদ উদ্দিন মাহমুদের নাম সংবাদপত্র পড়ে জানতে পেরেছি। তবে এখনও তাকে দেখার সুযোগ হয়নি। কারণ, তার কোনও প্রচারণা নেই এলাকায়। নির্বাচনের মাত্র চারদিন বাকি কিন্তু ধানের শীষের কেউ প্রচারণায় নামেনি। অন্য যেসব দলের প্রার্থীরা রয়েছেন তাদেরও তেমন হাঁকডাক নেই।
ঢাকা-১৮ আসনের ৯৬ নম্বর ওয়ার্ডের নিকুঞ্জ-২ বাসিন্দা মো. বিল্লাল বাংলা ট্রিবিউনকে জানান, এলাকায় ধানের শীষের কোনও প্রচারণা নেই। এখনও কেউ আমাদের কাছে ভোট চাইতে আসেনি। শুধু প্রার্থীর নাম শুনেছি, কিন্তু দেখিনি।
বিমানবন্দর থানা এলাকার কাউলা সিভিল এভিয়েশন কোয়ার্টারের সামনে চা দোকানি দেলোয়ার বাংলা ট্রিবিউনকে জানান, এই এলাকায় বিএনপির কোনও নেতাকর্মী নেই। যারা ছিল তাদের কাউকে দেখা যায় না। সবখানেই তো নৌকার পোস্টার। জনে-জনে নেতাকর্মীরা এসে নৌকায় ভোট চায়। কিন্তু ধানের শীষের পক্ষে কেউ আসে না।
এদিকে, মঙ্গলবার (২৫ ডিসেম্বর) ঢাকা-১৮ আসনের আব্দুল্লাহপুর, উত্তরা, জসীম উদ্দীন, কাউলা, খিলক্ষেত, নিকুঞ্জ-২, উত্তরখান, দক্ষিণখান এলাকার প্রায় প্রতিটি মোড়ে নৌকা প্রতীকের পোস্টার ও সমর্থকদের দেখা গেছে।

/এসজেএ/ওআর/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম