বিদেশি সাংবাদিকদের জন্য বিএনপির মিডিয়া সেন্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৮, ০৩:১৩আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৪:২০





১১১১ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তথ্য আদান-প্রদানে সহায়তা করতে বিদেশি সাংবাদিকদের জন্য বিশেষ মিডিয়া সেন্টার খুলেছে বিএনপি। রাজধানীতে গুলশান ২ নম্বরের ৮৬ নম্বর রোডের ৬ নম্বর বাড়িতে এ সেন্টার স্থাপন করা হয়েছে। এ জন্য পাঁচ সদস্যের একটি বিশেষ মিডিয়া টিম গঠন করেছে।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিদেশি সাংবাদিকদের জন্য গঠিত টিমের প্রধান নজরুল ইসলাম খান। বাকি সদস্যরা হলেন শওকত মাহমুদ, তাবিথ আউয়াল, শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিমের সদস্যরাই বিদেশি সাংবাদিকদের জন্য তথ্য প্রদানের কাজ করবেন। নির্বাচন সংক্রান্ত কোনও বিষয়ে এ কমিটির সদস্যদের সঙ্গে কথা বলতে পারেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং ও বিশেষ মিডিয়া টিমের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, শুধুমাত্র বিদেশি সাংবাদিকরাই নন, দেশের গণমাধ্যমের সঙ্গে এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ থাকবে এবং দলের পক্ষ থেকে ব্রিফ করা হবে। তথ্য প্রদানের কাজটি সুসমন্বয় করতেই বিদেশি সাংবাদিকদের জন্য আলাদা সেন্টার করা হয়েছে।
এদিকে, বিএনপির নির্বাচনি কমিটির তত্ত্বাবধানে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে সার্বক্ষণিক ব্রিফ করা হবে। গুলশানের চেয়ারপারসন কার্যালয় থেকে করা হবে মনিটরিং। নয়াপল্টনে ব্রিফ করবেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

/এসটিএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম