সারাদেশে শেষ দিনের জমজমাট নির্বাচনি প্রচারণা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ ডিসেম্বর ২০১৮, ০৭:৩০আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ০৭:৩৭

noname একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিন বৃহস্পতিবার সারাদেশে বিভিন্ন দলের প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা ব্যস্ত সময় পার করেছেন। প্রচারণার সময় শেষ হচ্ছে আজ শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টায়। সে কারণেই বৃহস্পতিবার সারাদিন ঢাকাসহ সারাদেশে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত থাকেন প্রার্থীরা। ভোটারদের মন পেতে দেন নানা প্রতিশ্রুতি।

ঢাকা বিভাগ

ঢাকা-৬ আসনে জাতীয় পার্টির প্রার্থী কাজী ফিরোজ রশিদ লাঙ্গল মার্কায় ভোট চেয়ে প্রচারণা করেন শেষ দিনে। একই আসনে বামজোট ও সিপিবি’র প্রার্থী আবু তাহের হোসেন বকুলের পক্ষে সূত্রাপুর, গেন্ডারিয়া, কাপ্তানবাজার, যোগীনগর, ওয়ারী ও ধুপখোলা এলাকায় গণসংযোগ করা হয়। পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়।

ঢাকা-৭ (লালবাগ, চকবাজার, বংশাল, কোতোয়ালি) আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী মোহাম্মদ সেলিমের প্রচারণা চলেছে জোরকদমে। সকালে কয়েকটি অলিগলিতে তার পক্ষে প্রচারণা চালান নেতাকর্মীরা। ঢাকা-৭ আসনে ‘মই’ মার্কার সমর্থনেও নির্বাচনি গণসংযোগ ও প্রচারণা চালান বাম জোটের নেতারা। এ আসনে ‘মই’ মার্কার প্রার্থী খালেকুজ্জামান লিপনের সমর্থনে আজিমপুর, নিউ পল্টন লাইন, আজিমপুর ছাপরা মসজিদসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করা হয়।

সারাদেশে শেষ দিনের জমজমাট নির্বাচনি প্রচারণা ঢাকা-৮ আসনে মহাজোটের প্রার্থী ওয়ার্কার্স পার্টি প্রধান রাশেদ খান মেনন যতটা সরব ঠিক ততটাই নীরব বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) নির্বাচনি প্রচারণার শেষ দিনেও একই চিত্র চোখে পড়েছে। ভোটাররা বলছেন,নৌকা প্রতীকে নির্বাচন করা রাশেদ খান মেনন এর পক্ষে অনেকেই ভোট চাইতে এলেও আসেনি ধানের শীষের কোন কর্মী সমর্থক। সরাসরি ভোট চাইতে না এলেও মির্জা আব্বাস আসনের ভোটারদের খুদে বার্তায় ভোট চেয়েছেন।

শেষ মুহূর্তের প্রচারণায় মুখর ছিল ঢাকা-৯ আসনও। এ আসনে সরকার দলীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী দুপুরের পর শোভাযাত্রা করেন। শোভাযাত্রায় অংশ নেওয়া দলীয় নেতাকর্মীরা ঢোলের তালে তালে বিভিন্ন গান পরিবেশনের মাধ্যমে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি লিফলেট বিতরণ করেন। এ আসনের প্রতিটি অলিগলিতে নৌকা প্রার্থীর পোস্টার দেখা গেলেও বিএনপি প্রার্থী আফরোজা আব্বাসের কোনও পোস্টার চোখে পড়েনি। তার বাড়ির সামনের দুই-একটি গলি ছাড়া কোথাও কোনও পোস্টার দেখা যায়নি। 
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিনে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি করেছেন ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী এবং বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বেলা ২টায় ধানমন্ডি ৩২ নম্বর থেকে এ র‍্যালি বের করা হয়। কয়েক হাজার মানুষের এই র‍্যালি প্রথমে কলাবাগান হয়ে নিউমার্কেট এলাকা প্রদক্ষিণ করে। এরপর সেখান থেকে সিটি কলেজ মোড় হয়ে সাত মসজিদ রোড প্রদক্ষিণ করে ধানমন্ডি ২৭ নম্বর হয়ে আবার ৩২ নম্বরে এসে শেষ হয়।

সারাদেশে শেষ দিনের জমজমাট নির্বাচনি প্রচারণা মুন্সীগঞ্জ-৩ আসনে (মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া) বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আবদুল হাই ভোটারদের কাছে মোবাইল ফোনের মাধ্যমে ভোট চাচ্ছেন। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) নির্বাচনি প্রচারণার শেষ দিনে সকাল থেকে তার মোবাইল ফোন থেকে অডিওবার্তায় ভোট চাওয়া হচ্ছে।

ঢাকা-৩ আসনে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিন বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) তিনি নির্বাচনি পথসভায় অংশ নেন।

ঢাকা-১৫ আসনে নির্বাচনি প্রচারণার শেষদিন আওয়ামী লীগের প্রার্থী মুক্তিযোদ্ধা কামাল আহমেদ মজুমদার পথসভা ও গণসংযোগ করেছেন। 

চট্টগ্রাম বিভাগ

লক্ষ্মীপুর-৩ আসনে নির্বাচনি প্রচারণা চালানোর পরিবেশ নেই বলে অভিযোগ করেছেন লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপি প্রার্থী ও দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি অভিযোগ করেন,‘নির্বাচন করার কোনও পরিবেশ আমার নির্বাচনি এলাকায় নেই। পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় শাসক দলের পেটোয়া বাহিনী সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রচারের শেষ দিনেও আমি গণসংযোগ করতে পারিনি।’

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনে নির্বাচনি প্রচারণার শেষদিন পথসভা ও গণসংযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।  

সারাদেশে শেষ দিনের জমজমাট নির্বাচনি প্রচারণা নোয়াখালী-৫ আসনে বৃহস্পতিবার নির্বাচনি প্রচারণার শেষদিনে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রচারণার চলাকালীন এক নির্বাচনি পথসভায় তিনি বলেন, বিজয়ের ৪৭ বছর পর আরেকটি বিজয় সূচিত হতে যাচ্ছে। সারাদেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে,তাতে বিজয়ের সুবাতাস পাওয়া যাচ্ছে। সুনামগঞ্জ থেকে সুন্দরবনতেতুলিয়া থেকে কুতুবদিয়ায় নৌকার যে গণজোয়ার উঠেছে,তাতে ৩০ ডিসেম্বর শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করে দুই-তৃতীয়াংশ মেজরিটি নিয়ে মহাজোট জয়ী হবে।’  

খাগড়াছড়িতে পথসভা এবং গণসংযোগের মাধ্যমে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা।  

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ব্যাপক প্রচারণা চালিয়েছেন। প্রচারণার শেষদিন তিনি জনসভায় ভাষণ দেন।

খুলনা বিভাগ

সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে বৃহস্পতিবার নৌকার ঢেউ ছিল নগরীসহ খুলনা জুড়ে। মিছিল, পথসভা, গণসংযোগে উত্তাল পাড়া-মহল্লার অলিগলিতে ছিল নৌকার জয়গান। তবে বিএনপি প্রার্থীদের অভিযোগ, নেতাকর্মীদের গ্রেফতার করার কারণে  ধানের শিষের প্রার্থী ও সমর্থকরা প্রচারণা চালাতে পারেনি। এদিকে হাতপাখার সমর্থনে একটি মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। সিপিবি’র কাস্তে মার্কা ও এনডিপির টেলিভিশন মার্কা নিয়ে প্রচারণা ছিল নামমাত্র।

যশোরে শেষ দিনের প্রচারণায় গণসংযোগ ও পথসভায় বক্তৃতা করে নৌকা মার্কায় ভোট চেয়েছেন যশোর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুর থেকে যশোর শহর,সদর উপজেলার রামনগর ইউনিয়নে এ প্রচারণা চালান তিনি। দুপুরে শহরের পুরনো পৌরসভা,রেল ইস্টিশনের পাশে এবং মণিহার এলাকায় অবস্থিত তিনটি হরিজন পল্লীতে গণসংযোগ এবং বিকেলে রামনগরের বিভিন্ন পাড়ায় ৬টি পথসভা করেন তিনি। এছাড়াও সন্ধ্যায় রাজারহাটে আয়োজিত পৃথক নির্বাচনি জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তৃতা করেছেন।

সারাদেশে শেষ দিনের জমজমাট নির্বাচনি প্রচারণা কুষ্টিয়া-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহবুব উল আলম  কুষ্টিয়া সদর উপজেলায় গণসংযোগ করেন।

মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনের বিএনপি প্রার্থী ও দলটির জেলা সভাপতি মাসুদ অরুণ প্রচারণার শেষদিন বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মেহেরপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, ‘বিএনপির সমর্থকরা যাতে ভোটকেন্দ্রে যেতে না পারে,সে জন্য তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। নির্বাচনি প্রচারণা চালানোর মতো কোনও পরিবেশ নেই।’

প্রচারণার শেষদিন নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ও মাশরাফি বিন মুর্তজার সমর্থকরা ব্যাপক গণসংযোগ চালিয়েছেন। 

রাজশাহী বিভাগ

রাজশাহীর ছয়টি আসনে প্রচারণার শেষ দিনে নৌকার প্রচারণাময় ছিল। তবে নগরীতে দুই-তিন এলাকা থেকে ধানের শীষের প্রচার মিছিল বের হয়েছে। কিন্তু রাজশাহীর অন্য পাঁচটি আসনে প্রচারণায় নিরব ছিল বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থীরা। তাদের অভিযোগ গ্রেফতার আতঙ্কে নেতাকর্মীরা প্রার্থীর সাথেও বের হতে পারছেনা।

নির্বাচনি প্রচারণার শেষদিন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে প্রচার চালিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীরা।

পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ উপজেলা) আসনের নৌকা মার্কার প্রার্থী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন পথসভার মাধ্যমে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন।

তিনি বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর)

বরিশাল বিভাগ

ঝালকাঠি-২ (সদর ও নলছিটি) আসনে বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) নির্বাচনি পথসভা ও গণসংযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সকালে সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের দাসেরপুল মোল্লা মার্কেট চত্বরে পথসভায় বক্তব্য দেন তিনি। পথসভায় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

সিলেট বিভাগ

সুনামগঞ্জ জেলার বিভিন্ন আসনে গ্রেফতার আতঙ্কে নির্বাচনি প্রচারণা চালাতে পারেননি বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থীরা।  সুনামগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী নজির হোসেন বলেন,‘আওয়ামী লীগ জন সমর্থন হারিয়ে এখন পুলিশের ওপর ভর করে ক্ষমতায় যেতে যাচ্ছে। তাই তার নির্বাচনি এলাকার নেতাকর্মীদের প্রতিদিন গ্রেফতার করে মিথ্যে মামলা দিয়ে জেলে দিচ্ছে।’ সুনামগঞ্জ-৪ আসনের বিএনপির প্রার্থী ফজলুল হক আসপিয়া বলেন,‘সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় তার কর্মী সমর্থকদের বাড়িতে গিয়ে গ্রেফতার অভিযান চালায়। একারণে তারা গোপনে নির্বাচনি প্রচার চালাচ্ছেন।’ সুনামগঞ্জ-৫ প্রার্থী মিজানুর রহমান চৌধুরী বলেন,‘বিএনপির নেতাকর্মীদের যেখানে পাওয়া যাচ্ছে সেখান থেকেই গ্রেফতার করছে। রাতে বাসা বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। স্বাভাবিকভাবে নির্বাচনি প্রচারণা চালানো যাচ্ছে না।’

সিলেট-১ আসনে নির্বাচনি প্রচারণার শেষদিন সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরের কাজিরবাজার এলাকায় তার নিজ বাসভবনে তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, ‘নির্বাচনি প্রচারণা শুরু হওয়ার আগ থেকেই সিলেটে ধরপাকড় ও গায়েবী মামলা দেওয়া শুরু করেছে পুলিশ। তাই নির্বাচনি প্রচারণা চালাতে পারছি না।’

রংপুর বিভাগ

নির্বাচনি প্রচারণার শেষদিন বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকালে শহরের কালিবাড়ি নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপির মহাসচিব এবং ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসমলাম আলমগীর। এসময় তিনি অভিযোগ করে বলেন, ‘এখন নির্বাচনের কোনও পরিবেশ নেই। কয়েকদিন ধরে দেখছি আমাদের শীর্ষ নেতাদের ওপর হামলা করছে আওয়ামী লীগ। সবচেয়ে দুঃখজনক বিষয়,পুলিশ প্রশাসনের সহযোগিতায় তারা এসব কাজ করছে। তারা এমন পরিবেশ সৃষ্টি করছে যাতে ভোটাররা কেন্দ্রে না যেতে পারেন।’

ময়মনসিংহ বিভাগ

নির্বাচনি প্রচারণার শেষদিনে ময়মনসিংহ-৪ আসনে গণসংযোগ করেছেন বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের সমর্থকরা।

নেত্রকোনা জেলার ৫টি আসনেই ব্যাপক নির্বাচনি প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। তারা প্রত্যেকেই নিজ নিজ আসনে পথসভা এবং গণসংযোগে অংশ নিয়েছেন।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের সমর্থকরা নির্বাচনি প্রচারণা চালিয়েছেন।

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগ প্রার্থী মতিয়া চৌধুরীর সমর্থকরা নির্বাচনি প্রচারণার শেষদিন ব্যাপক প্রচার চালিয়েছেন।   

 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম