প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য হাস্যকর: ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০১৮, ১৬:২১আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ১৬:২৩

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমদ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমদ বলেছেন, ‘উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে’ বলে প্রধান নির্বাচন কমিশনারের দেওয়া বক্তব্য হাস্যকর ও বাস্তবতা বিবর্জিত। শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা ইউনুছ আহমদ বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী, পোলিং এজেন্ট ও সাধারণ ভোটারদের বিভিন্নভাবে সরকার দলীয় লোকজন দিয়ে হুমকি-ধমকি,ভয়ভীতি প্রদর্শন ও অফিস ভাঙচুর,ল্যাপটপ, ভোটার স্লিপসহ মালামাল ছিনতাই করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করলেও তার কোনও প্রতিকার হচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে ৩০ ডিসেম্বরের নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলে যাবে।’

প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের হুমকি-ধমকি বন্ধ করা এবং সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণের ব্যবস্থা নিশ্চিত করতে ইসির প্রতি আহ্বান জানান মাওলানা ইউনুছ আহমদ।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক