ফের নির্বাচনের দাবি জানিয়ে ইসিতে চরমোনাই পীরের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৯, ১৮:৪৬আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ২০:৫২

নির্বাচন কমিশনে চিঠি জমা দিয়ে বেরিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাতিল করে অতিদ্রুত সময়ে নতুন তফসিলে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। বুধবার (২ ডিসেম্বর) বিকালে ইসিতে চরমোনাই পীরের পক্ষে দলটির নেতারা এ চিঠি জমা দেন। চিঠিতে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনের নানা অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়।

চিঠিতে বলা হয়, ‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা ৩০ ডিসেম্বরের নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে ২৯৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। দেশের সব আসনেই প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় আগের দিন রাতেই মহাজোটের ক্যাডাররা শতকরা ৩০ থেকে ৭০ ভাগ ব্যালট পেপারে নৌকার সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে ফেলে। হাতপাখার প্রার্থী ও কর্মীদের ওপর হামলা চালায়। কেন্দ্র দখল করে। ভোটকেন্দ্রে এজেন্টদের প্রবেশ করতে দেয়নি। অনেক কেন্দ্রে পোলিং এজেন্টদের অপমান করে বের করে দেওয়া হয়েছে। ব্যালট পেপার কেড়ে নিয়ে মহাজোটের মার্কায় ভোট দিতে বাধ্য করা হয়।

‘ভোটারদের ভোটদানে বাধা প্রদান করে নৌকা ছাড়া অন্য কোনও প্রতীকে ভোট দিতে দেয়নি। হাতপাখার এজেন্ট, ভোটার ও কর্মীদের মোবাইল ফোন নম্বর রেখে দিয়ে পরবর্তীতে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। পোলিং এজেন্টদের অপহরণ ও অযথা গ্রেফতারসহ নানা অনিয়মের কারণে নির্বাচন অগ্রহণযোগ্য। এ নির্বাচন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নির্বাচনের নামে প্রহসন ও জনগণের অর্থ অপচয়ের মাধ্যমে প্রতারণা করা হয়েছে। ৩০ ডিসেম্বরের নির্বাচনের ফলাফল ইসলামী আন্দোলন প্রত্যাখ্যান করেছে।’

চরমোনাই পীর এ নির্বাচনের ফলাফল বাতিল করে অতিদ্রুত সময়ে নতুন তফসিলে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি করেন।

নির্বাচন কমিশনে এ চিঠি জমা দেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইমতিয়াজ আলম, ঢাকা-৮ আসনের প্রার্থী আবুল কাশেম, গণমাধ্যম সমন্বয়ক শহিদুল ইসলাম কবির।

/সিএ/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম