ঐক্যফ্রন্টের কেউ শপথ নিচ্ছেন না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০১৯, ১৪:৩৯আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ১৮:৪৮

সাংবাদিকদের ব্রিফ করেন মোস্তফা মহসিন মন্টু ও আসম আব্দুর রব একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ঐক্যফ্রন্টের কোনও প্রার্থী এমপি হিসেবে শপথ নিচ্ছেন না বলে জানিয়েছেন এই জোটের সদস্য সচিব ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। তিনি বলেন, ‘গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্যদের বিষয়ে দেওয়া ড. কামাল হোসেনের বক্তব্য কতিপয় মিডিয়ায় ভুলভাবে এসেছে। এর সংশোধনীর জন্য ইতোমধ্যে গণমাধ্যমে প্রেস রিলিজ পাঠানো হয়েছে।’ গণফোরামের দুজন শপথ নেবে এমন বক্তব্য ড. কামাল হোসেন দেননি বলেও উল্লেখ করেন মন্টু। রবিবার (৬ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্টু এসব কথা বলেন।

গণফোরামের দুজন শপথ নেওয়া ব্যাপারে আমরা ইতিবাচক সিদ্ধান্ত নেবো- ড. কামাল হোসেনের এই বক্তব্য প্রসঙ্গে মন্টু বলেন, ‘ইতিবাচকতা মানে এই নয় যে শপথ নেবে।’ মন্টু বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই সংসদ নির্বাচনে নির্বাচিতদের শপথ গ্রহণ প্রশ্নে জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে বিন্দুমাত্র অনৈক্য নেই। বরং গত ৩০ ডিসেম্বর প্রহসনের পর জনগণের ভোটের অধিকার এবং অন্যান্য গণতান্ত্রিক অধিকার আদায়ে জাতীয় ঐক্যফ্রন্ট আগের চেয়ে আরও বেশি উদ্বুদ্ধ আছে এবং থাকবে।

ঐক্যফ্রন্টের বৈঠক মোস্তফা মহসিন মন্টু বলেন, ‘আমরা আবারও স্মরণ করিয়ে দিতে চাই, ৩০ ডিসেম্বর প্রহসনের নির্বাচন জাতীয় ঐক্যফ্রন্ট সেদিনেই প্রত্যাখ্যান করেছে। এ প্রহসনের নির্বাচন আবারও প্রমাণ করেছে এদেশে দলীয় সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জাতীয় ঐক্যফ্রন্ট আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাবে।’ ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আগামী ৮ জানুয়ারি নতুন কর্মসূচি দেওয়া হতে পারে বলেও জানান মন্টু।

ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, ‘আগামী পরশু (৮ জানুয়ারি) আমরা আবার বসবো। সেদিন সিদ্ধান্ত হবে নতুন কর্মসূচি সম্পর্কে।’

ঐক্যফ্রন্টের ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের জবাবে জেএসডি সভাপতি আসম আব্দুর রব বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট ভাঙার কোনও প্রশ্ন আসে না। জনগণের স্বার্থে গণতন্ত্র রক্ষায় যে ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছে তা স্থায়ী থাকবে।’ এ সময় পাশ থেকে তার বক্তব্যে সমর্থন দেন মন্টু।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঐক্যফ্রন্টের ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রমুখ।

/এএইচআর/আইএ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম