মন্ত্রী করার শর্ত দিয়ে জোট করা হয়নি: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৯, ১০:৫১আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১৪:৪৩

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ওবায়দুল কাদের (ফাইল ছবি/ফোকাস বাংলা) মন্ত্রিসভায় শরিক দলের সদস্যরা না থাকায় কোনও টানাপড়েন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মন্ত্রিসভা গঠন নিয়ে ১৪ দলীয় জোটের মধ্যে কোনও টানাপড়েন নেই। মন্ত্রী করতেই হবে এমন কোনও শর্ত দিয়ে জোট করা হয়নি। ১৪ দল আমাদের দুঃসময়ের শরিক। তারা অতীতে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন না সে কথা তো আমরা বলতে পারছি না।’

নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার পরদিন মঙ্গলবার (৮ জানুয়ারি) সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রিসভার সদস্যরা। এরপর সেতুমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

এ সময় নতুন মন্ত্রিসভায় সঠিক মানুষকে সঠিক জায়গা দেওয়া হয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্যে পৌঁছাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার জন্য যথার্থ লোকই নির্বাচন করেছেন। সঠিক মানুষকে সঠিক জায়গায় দায়িত্ব দিয়েছেন। জনস্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা সিদ্ধান্ত নেবো এবং জনস্বার্থকে প্রাধান্য দিয়েই কাজ করবো। প্রয়োজনে মন্ত্রিসভায় রদবদল হবে, যোগ-বিয়োগ হবে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, “পুরাতন মন্ত্রীদের অনেকের নতুন মন্ত্রিসভায় জায়গা না হওয়াটা ‘বাদ পড়া’ নয়। তাদের দায়িত্বের পরিবর্তন ঘটেছে, রূপান্তর ঘটেছে মাত্র। বাদ পড়েছে এ কথা ঠিক না। দল এবং মন্ত্রিত্বের আলাদা আলাদা সত্তা আছে। আমি মনে করি না বাদ পড়ার কোনও বিষয় আছে।”

/এমএইচবি/টিটি/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের