আগামীতে ১৪ দলকে সরকারে থাকার সুযোগ দেওয়া হবে: নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৯, ২০:৪১আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২০:৪৫

মোহাম্মদ নাসিম (ফাইল ছবি)

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, আগামীতে অবশ্যই ১৪ দলকে সরকারে থাকার সুযোগ দেওয়া হবে। কারণ ১৪ দল গঠন করার পর থেকেই বিভিন্ন আন্দোলন সংগ্রামে একসঙ্গে একযোগে দলগুলো ভূমিকা পালন করেছে। তাই আগামীতে প্রধানমন্ত্রী তাদের অবশ্যই মূল্যায়ন করবেন বলে আমি আশাবাদী । মঙ্গলবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় অফিসার্স ক্লাবে আয়োজিত প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের কুলখানিতে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মোহাম্মদ নাসিম।

নাসিম বলেন, ১৪ দলের শরিকদের প্রথমবার কেবিনেটে রাখা হয়তো সম্ভব হয়নি। পরবর্তীতে আবার যখন মন্ত্রিসভা পুনর্গঠন করা হবে তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই শরিকদের রাখার বিষয়ে ইতিবাচক চিন্তা করবেন। আজ আমাদের যে বিশাল বিজয় তাতে ১৪ দলেরও ভূমিকা আছে।  শেখ হাসিনা এখন শুধু আওয়ামী  লীগের নেতা নন, তিনি এখন দেশের অভিভাবক, সব দলের নেতা। সুতরাং জোটের সবাইকে নিয়ে চলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সৈয়দ আশরাফুল ইসলাম প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সৈয়দ আশরাফ আমার ছোট ভাইয়ের মতো। ছোট ভাইদের যেমন দেখি আশরাফকেও সেভাবেই দেখেছি। আওয়ামী লীগের সাহসী সৈনিক ছিলেন সৈয়দ আশরাফ। ১১১-তে আশরাফ যে ভূমিকা রেখেছিলেন তা ছিল প্রশংসার।

/এমএইচবি/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম