আহমদ শফীর বক্তব্য দুঃখজনক: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৯, ১৭:১৯আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১৭:২১

মির্জা ফখরুল ইসলাম আলমগীর হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর বক্তব্যে হতবাক ও বিস্মিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আহমেদ শফি নারীদের শিক্ষাবিরোধী যে বক্তব্য দিয়েছেন তা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দুঃখজনক।’
রবিবার (১৩ জানুয়রি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
গত শুক্রবার (১১ জানুয়ারি) জুমার নামাজের পর চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার বার্ষিক মাহফিলে চট্টগ্রাম ও দেশের বিভিন্ন এলাকা থেকে আসা মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ও স্থানীয় লোকজনদের উপস্থিতিতে হেফাজতে ইসলামীর আমির আল্লামা শাহ আহমদ শফী মেয়েদের স্কুল-কলেজে না পাঠানোর জন্য ওয়াদা করিয়ে নেন।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘মেয়েদের স্কুল-কলেজে না পাঠানোর জন্য হেফাজতে ইসলামীর আমিরের বক্তব্যে আমি হতবাক ও বিস্মিত হয়েছি। একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে এই ধরনের বক্তব্য বাংলাদেশিদের আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিব্রত করবে। নারী শিক্ষার সঙ্গে ধর্মের কোনও বিরোধ নেই।’
তিনি আরও বলেন, ‘বিএনপি মনে করে নারী সুশিক্ষায় আলোকিত না হলে তাদের বিকাশ ও প্রকৃত ক্ষমতায়ন হবে না। নারী-পুরুষ নির্বিশেষে শিক্ষিত হওয়া ছাড়া ইসলামে সমাজ কল্যাণ, অর্থনেতিক ও মানবিক সাম্যসহ ইসলামের অন্তর্নিহিত মর্মবাণী বুঝতে সক্ষম হবে না। সন্তানের প্রাথমিক শিক্ষালাভ ঘটে মায়ের কাছ থেকেই। নৈতিক ও অক্ষর পরিচয়ের প্রথম পাঠশালাই হলো মায়ের সাহচর্য। সুতরাং মা সুশিক্ষিত না হলে পারিবারিক প্রতিষ্ঠানটি ঐক্যবদ্ধ ও সুসংহত হয় না।’
সামাজিক অন্যায় ও বৈষম্য দূর করার জন্য অবশ্যই নারীর শিক্ষা অপরিহার্য বলে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাদেশের জনসমষ্টির অর্ধেকই নারী। প্রাচীন প্রথা ও কুসংস্কারের নিগড় থেকে বেরিয়ে এসে জাতি গঠনমূলক ও জাতীয় অর্থনীতিতে যথার্থ ভূমিকা পালনের প্রধান শর্ত হচ্ছে নারী শিক্ষা। এটাই হচ্ছে বিএনপি’র ঘোষিত নীতি।’
তিনি বলেন, ‘নিগ্রহ ও অসম্মানের হাত থেকে বাঁচতে বাংলাদেশের অক্ষরহীন নারীদের অবশ্যই পড়ালেখা করতে হবে। তা না হলে আমাদের দেশ ও সমাজ অগ্রসরমান পৃথিবী থেকে অনেক পেছনে অবস্থান করবে।’
আরও পড়ুন…
আমার বক্তব্যের খণ্ডাংশ মিডিয়ায় ভুলভাবে উপস্থাপন করা হয়েছে: শফী

/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
রাজপথে না নেমে বিরোধীদলের প্রতি পরিকল্পনা দেওয়ার আহ্বান রিজভীর
বিদ্যুৎ বিলে অসামঞ্জস্যতা নিয়ে প্রধানমন্ত্রীর মা-বাবাকে গালিগালাজ গ্রহণযোগ্য নয়: রাশেদ খাঁন
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা আব্বাসের শ্রদ্ধা
সর্বশেষ খবর
রাজনীতিতে নাম লেখালেন মানসী, কোন দলে দেখা যাবে তাকে
রাজনীতিতে নাম লেখালেন মানসী, কোন দলে দেখা যাবে তাকে
রাজপথে না নেমে বিরোধীদলের প্রতি পরিকল্পনা দেওয়ার আহ্বান রিজভীর
রাজপথে না নেমে বিরোধীদলের প্রতি পরিকল্পনা দেওয়ার আহ্বান রিজভীর
প্রতিদিনের চায়ের অভ্যাসে ত্বকে কী প্রভাব পড়ে? জানুন আসল তথ্য
প্রতিদিনের চায়ের অভ্যাসে ত্বকে কী প্রভাব পড়ে? জানুন আসল তথ্য
সরাসরি সাক্ষাৎকারে মেঘনা গ্রুপে ১১৫ জনের নিয়োগ
সরাসরি সাক্ষাৎকারে মেঘনা গ্রুপে ১১৫ জনের নিয়োগ
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার