জাতীয় পার্টি শক্তিশালী বিরোধী দলের ভূমিকা রাখবে: রাঙ্গা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৯, ১৩:৪৮আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৫:০২

জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিতরণ জাতীয় পার্টি সংবিধান অনুযায়ী জাতীয় সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকাতেই থাকবে। দেশের মানুষের কথা, যানজটের কথা, প্রতিদিনের সমস্যা আমাদের সংসদ সদস্যরা সংসদে তুলে ধরবেন।

বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে সংরক্ষিত মহিলা আসনে আগ্রহীদের কাছে পার্টির মনোনয়ন ফরম বিতরণকালে তিনি এসব কথা বলেন।

মসিউর রহমান রাঙ্গা বলেন, গণমানুষের কথা বলতে এবং সাংবাদিকদের স্বার্থরক্ষায় জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতীয় পার্টি শক্ত বিরোধী দলের ভূমিকা রাখবে। দেশের মানুষের মনের কথা বলেই, জাতীয় পার্টি সাধারণ মানুষের আস্থা অর্জন করবে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসুদ এম রশিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. সেলিনা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পারভিন তারেক লিজা, কেন্দ্রীয় নেতা মোহিবুল্লাহ, রেজাউল করিম, রিতু নুর, জেসমিন নুর প্রিয়াংকা, মিনি খান, আমিনা খান, খন্দকার দেলোয়ার জালালী প্রমুখ।

/এএইচআর/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক