১৪ দল শেখ হাসিনার পাশে থাকবে: মোহাম্মদ নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৯, ১৮:২২আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ১৮:২৮

মোহাম্মদ নাসিম (ফাইল ছবি) শোষণমুক্ত ও অসাম্প্রদায়িক দেশ গড়তে ১৪ দল একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও দলগুলোর মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘১৪ দল সরকার পরিচালনায় কোন ত্রুটি-বিচ্যুতি হলে সতর্ক করা এবং পরাজিত অশুভ শক্তি কোনও চক্রান্ত করলে জনগণকে সঙ্গে নিয়ে তা রুখে দেওয়ার কাজ করবে। অসাম্প্রদায়িক ও শোষণমুক্ত দেশ গড়তে ১৪ দল সব সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকবে।’

বুধবার রাজধানীর তোপখানা রোডে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কমরেড অমল সেনের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে চোখের মণির মতো রক্ষা করতে কাজ করে যাবে ১৪ দল। গত ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে বিশাল বিজয় হলেও স্বাধীনতাবিরোধীদের চক্রান্ত এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। জনগণকে সঙ্গে নিয়ে এ চক্রান্ত মোকাবিলা করেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’

দেশের অগ্রযাত্রা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, ‘ষড়যন্ত্রকারীদের চক্রান্ত রুখে দিতে ১৪ দল মাঠে থাকবে।’

এর আগে মোহাম্মদ নাসিম কমরেড অমল সেনের অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠানে গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায়, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।

/এমএইচবি/টিটি/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের