মহিলা আ.লীগের সাবেক সভাপতি আশরাফুন্নেছা আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৯, ১১:১৯আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ১৩:০০

আশরাফুন্নেছা মোশাররফ মহিলা লীগের সাবেক সভাপতি, মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য আশরাফুন্নেছা মোশাররফ আর নেই (ইন্নালিল্লাহি ... রাজিউন)। শুক্রবার (১৮ জানুয়ারি) সকাল ৮ টা ১৫ মিনিটের দিকে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আশরাফুন্নেছা দীর্ঘ দিন ধরে বার্ধক্য জনিত জটিলতায় ভুগছিলেন। গত সাড়ে ৩ মাস তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আশরাফুন্নেছা মোশাররফ বিএনপি-জামায়াত বিরোধী আন্দোলন ও ওয়ান-ইলেভেনের সময় শেখ হাসিনা মুক্তি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আশরাফুন্নেছার স্বামী সাবেক সংসদ সদস্য ও গণপরিষদ সদস্য মুক্তিযোদ্ধা প্রয়াত ডা. মোশাররফ হোসেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মুজিবনগর সরকারের স্বাস্থ্য পরিচালক ছিলেন। দেশের জন্য কৃতিত্বপূর্ণ অবদান রাখায় তাকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়। আশরাফুন্নেছা তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

এদিকে আশরাফুন্নেছা মোশাররফের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগের সভাতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া মহিলা লীগের সভাপতি শাফিয়া খানম ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগমও শোক জানিয়েছেন।

/এমএইচবি/টিটি/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম