সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ ও ড. কামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৯, ১৮:৩৯আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৮:৪১

হুসেইন মুহম্মদ এরশাদ ও ড. কামাল হোসেন চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন বাংলাদেশের দুই প্রবীণ ও আলোচিত রাজনীতিক হুসেইন মুহম্মদ এরশাদ ও ড. কামাল হোসেন। রবিবার (২০ জানুয়ারি) পৃথক পৃথক সময়ে তারা ঢাকা ছাড়বেন। সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
ড. কামাল হোসেন এর আগে বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, ২০ জানুয়ারি প্রথম প্রহরে তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়বেন। দেশে ফিরবেন তিনি ২৫ বা ২৬ জানুয়ারি।
শনিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় গণফোরামের সেক্রেটারি মোস্তফা মোহসীন মন্টু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ মধ্য রাতে স্ত্রী হামিদা হোসেনসহ ড. কামাল সিঙ্গাপুর যাবেন।’
অসুস্থতার কারণে রবিবার বেলা ১২টায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন হুসেইন মুহম্মদ এরশাদ। তার সঙ্গে দলের কয়েকজন বিশ্বস্ত নেতাও যেতে পারেন। ইতোমধ্যে তিনি ছোট ভাই জি এম কাদেরকে নিজের অনুপস্থিতিতে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।
জাপার প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের ঘনিষ্ঠভাজন এস এম ফয়সল চিশতী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার বেলা ১২টায় জাপার চেয়ারম্যান সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওয়ানা হবেন। তিনি সেখানে স্থানীয় একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা গ্রহণ করবেন।’
এরশাদের ফিরে আসার কোনও সুনির্দিষ্ট দিনক্ষণ জানাতে পারেননি সংশ্লিষ্ট কোনও নেতা।

/এসটিএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম