ভুয়া ভোটের ভুয়া প্রতিনিধি: সিপিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৯, ১৫:৫২আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১৯:০৩

মুজাহিদুল ইসলাম সেলিম

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ভুয়া ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন তারা ভুয়া প্রতিনিধি। এই ভুয়া প্রতিনিধিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। সংগ্রাম চালিয়ে যেতে হবে। 

রবিবার (২০ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের সামনে এক সমাবেশে সিপিবি সভাপতি এসব কথা বলেন।

পল্টনে সিপিবির মহাসমাবেশে বোমা হামলা ও হত্যাকাণ্ডের ১৮ বছর বার্ষিকীতে বিচারের দাবিতে আয়োজিত এ সমাবেশ করে সিপিবি।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘বর্তমান সরকার লজ্জাহীন। এই সরকার শ্রমিক ও সাধারণ মানুষের অন্ন হরণকারী সরকার।’
তিনি বলেন, ‘ভোট ও ভাতের লড়াই ঠিকমতো না করতে পারলে লুটেরা ধনিক শ্রেণি তাদের স্বার্থে বোমা হামলা চালাবে। প্রগতিশীল আন্দোলনগুলোকে আঘাত করবে। গুম-খুন-হত্যা অব্যাহত থাকবে।’
সোমবার (২১ জানুয়ারি) বিকালে সারাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ কর্মসূচি পালন করবে সিপিবি। 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি