‘দুর্নীতিমুক্ত দেশ গড়তে ভাসানীর মতো নেতা দরকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৯, ১৪:৩২আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২১:১৩

মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস দেশকে দুর্নীতিমুক্ত করতে ও বাঁচাতে মওলানা ভাসানীর মতো নেতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ন্যাপ’র (ভাসানী) চেয়ারম্যান আব্দুল হাই সরকার। তিনি বলেন, ‘বর্তমা‌ন দে‌শে যে দুর্নীতি ছ‌ড়ি‌য়ে প‌ড়েছে, এর হাত থেকে দেশ ও জাতিকে বাঁচাতে হবে। দুর্নীতিমুক্ত দেশ গড়তে মওলানা ভাসানীর মতো নেতা জরু‌রি।’ মঙ্গলবার (২২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লা‌বের সাম‌নে ন্যাশনাল আওয়ামী পা‌র্টির উ‌দ্যো‌গে মজলুম জননেতা মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল হাই সরকার বলেন, ‘দুর্নীতি এখন বাংলাদেশের রোগে পরিণত হয়েছে। এ দেশ ও জাতিকে বাঁচাতে হলে দুর্নীতিমুক্ত করতে হবে। বাংলাদেশের এমন দুঃসময়ে মওলানা ভাসানীর মতো নেতা খুবই জরুরি। তিনি ছিলেন সাধারণ মানুষের নেতা। আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাবো, আপনি আপনার প্রথম পদক্ষেপ হিসেবে এ দেশ থেকে দুর্নী‌তি উৎখাত করুন।’

তি‌নি আরও বলেন, ‘মওলানা ভাসানী এমন একজন নেতা, তি‌নি প্রথম ব‌লে‌ছি‌লেন জেলের তালা ভাঙবো বঙ্গবন্ধুকে মুক্ত করবো। তি‌নি বঙ্গবন্ধুকে মুক্ত করলেন এবং সত্তর পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ না করে বঙ্গবন্ধু‌কে সাহায্য করলেন।’

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি সদস্য সচিব কাজী আমানুল্লাহ মাহফুজ বলেন, ‘মওলানা ভাসানী তার কাজের জন্য এদেশের সকল শ্রেণির মানুষের কাছে গণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তিনি এদেশের মানুষের জন্য যে অবদান রেখেছিলেন তা অস্বীকার করার কোনও উপায় নেই। কারণ তিনি সবসময় মেহনতী শ্রমজীবী মানুষের অধিকার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। যার নেতৃত্ব শুধু বাংলাদেশ নয়, গোটা এশিয়া ইউরোপে প্রশংসিত।’

তিনি আরও বলেন, ‘যার যতটুকু মর্যাদা তাকে ততটুকু দিতে হবে। আজকের এই বিশেষ দি‌নে আমরা তাকে গভীরভাবে স্মরণ করছি। তার নীতি বাস্তবায়নের জন্য আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ন্যাপ পিপলস পার্টি প্রেসিডিয়াম সদস্য আনিসুর রহমান দেওয়ান, ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি আব্দুল হাই, দপ্তর সম্পাদক ইউনুস ফকির, যুগ্ম সচিব মোহাম্মদ ফরহাদ, ইসলামিক পার্টির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ প্রমুখ।

/এইচএন/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বিদিশা সিদ্দিককে গ্রেফতারের বিষয়ে যা জানালো ডিএমপি
বিদিশা সিদ্দিককে গ্রেফতারের বিষয়ে যা জানালো ডিএমপি
সায়দাবাদে আধুনিক বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা
সায়দাবাদে আধুনিক বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা
পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?